March 12, 2026, 11:06 pm
শিরোনামঃ
সংসদকে যুক্তি-তর্ক ও জাতীয় সমস্যা সমাধানের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে চাই : প্রধানমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করলেন ড. খন্দকার মোশাররফ হোসেন শপথ নিলেন স্পিকার ও ডেপুটি স্পিকার প্রাণবন্ত সংসদের প্রত্যাশা বিরোধীদলীয় নেতার ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু জ্ঞান হারিয়ে হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস ঝিনাইদহের শৈলকুপায় মসজিদ কমিটি গঠনের জেরে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত পাবনায় অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যে চাচাতো ভাইকে হত্যার অভিযোগ আঞ্চলিক যুদ্ধ শিগগিরই নতুন পর্যায়ে প্রবেশ করবে : ইরান বিশ্ববাজারে তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়ালো
এইমাত্রপাওয়াঃ

মশা কমাতে সিটি কর্পোরেশন ও পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে : স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, ডেঙ্গুতে ইতিমধ্যে সাত শতাধিক মৃত্যু হয়েছে। আর মৃত্যু দেখতে চাই না।

শনিবার (৯ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, যে পর্যন্ত মশা না কমবে, রোগীর সংখ্যাও কমবে না, মৃত্যুও কমবে না। পৃথিবীর অন্যান্য দেশ মশা নিধনে ভালো করে স্প্রে করেছে, কার্যকর ব্যবস্থা নিয়েছে বিধায় মশা কমেছে। সেসব দেশে ডেঙ্গু রোগীও কম, মৃত্যুও কম।

তিনি বলেন, ডেঙ্গুর প্রকোপ কমাতে হলে মশা কমাতে হবে। আর এ জন্য সিটি কর্পোরেশন, পৌরসভাকে কার্যকর ভূমিকা রাখতে হবে।

ভারত থেকে স্যালাইন আমদানি করা হচ্ছে উল্লেখ করে মন্ত্রী বলেন, ইতিমধ্যে সাত লাখ স্যালাইন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। আজকালের মধ্যে সাড়ে তিন লাখ স্যালাইন চলে আসবে। বাকিগুলো শিগগির এসে পৌঁছাবে। সবাই মিলে কাজ করলে কোভিডের মতো ডেঙ্গুও নিয়ন্ত্রণ করা যাবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page