October 10, 2026, 1:51 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে : আইনমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।

শুক্রবার (২৯ মে) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, মাদক এবং মৌলবাদ এই সোসাইটিকে যাতে গ্রাস করতে না পারে। সন্ত্রাস দুর্নীতি যাতে এই সোসাইটিকে গ্রাস করতে না পারে। আরেকটি হলো- মৌলবাদ। আশেপাশের মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রি করার জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, প্রাক্তন ছাত্র হিসেবে এই অঙ্গনকে, শৈলকূপাকে শান্তিপূর্ণ রাখার জন্য। আপনার সন্তানের আগামী ভবিষ্যৎ রক্ষা করার জন্য। বেহেশতের টিকিট বিক্রি করার উদ্যোগ যে বা যারা দায়িত্ব নিয়েছেন, সেই জায়গাটায় আপনারা জনসচেতনতা বৃদ্ধি করে একটি বাসযোগ্য, আবাসভূমি হিসেবে গড়ে তোলায় আপনারা ভূমিকা রাখবেন। আমি আপনাদের সাথে থাকবো, পাশে থাকবো।

আইনমন্ত্রী বলেন, আমার দল করার দরকার নেই। আপনাদের আমি বলছি না যে, আপনারা আমার দল করেন। আমার পাশে থাকেন, মাদক ও মৌলবাদ নির্মূলে কাজ করুন। মাদক এবং মৌলবাদ যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সন্ত্রাস ও দুর্নীতি যাতে এই সমাজকে গ্রাস করতে না পারে, সে বিষয়ে আমি আপনাদেরকে আমার স্বপ্নের সারথি হিসেবে চেয়েছি। আশা করি, সেই স্বপ্নের পথে আপনারা আমাকে সহযোগিতা করবেন।

 

 

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page