September 12, 2026, 10:56 am
শিরোনামঃ
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত ফরিদপুরে কার্টন থেকে অজ্ঞাত ব্যক্তির ৬ টুকরো মরদেহ উদ্ধার দিল্লিতে শি জিনপিংয়ের ২৪ ঘণ্টার সফর ; নিরাপত্তায় মোতায়েন ১৫ হাজারের বেশি পুলিশ হুথিদের ওপর ড্রোন হামলা চালালো ইয়েমেন হুথিদের বিরুদ্ধে বড় হামলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার
এইমাত্রপাওয়াঃ

মহাকাশ স্টেশনে ছয় মাস অবস্থানের পর স্পেসএক্স ক্যাপসুলে পৃথিবীতে ফিরে আসলেন চার নভোচারী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ছয় মাস অবস্থান করার পর সোমবার ভোরে পৃথিবীতে ফিরে আসেন চার নভোচারী। তাদের স্পেসএক্স ক্যাপসুলটি প্যারাসুটের মাধ্যমে ফ্লোরিডা উপকূলের কাছে আটলান্টিকে অবতরণ করে।

ফিরে এসেছেন নাসা মহাকাশচারী স্টিফেন বোয়েন এবং ওয়ারেন “উডি” হোবার্গ, রাশিয়ার আন্দ্রেই ফেদিয়েভ এবং সংযুক্ত আরব আমিরাতের সুলতান আল-নিয়াদি। আল-নিয়াদি আরব বিশ্বের প্রথম ব্যক্তি যিনি কক্ষপথে এত দীর্ঘ সময় কাটান।

মহাকাশ স্টেশন ত্যাগ করার আগে তারা বলেছিল, মার্চে সেখানে যাওয়ার পর থেকে তারা উষ্ণ জলে স্নান, ধোঁয়া ওঠা কফির কাপ আর সমুদ্রের বাতাস মিস করছিল। অবতরণের স্থানে প্রতিকূল আবহাওয়ার কারণে তাদের পৃথিবীতে প্রত্যাবর্তন একদিন বিলম্বিত হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত জ্যাকসনভিলের কাছে অবতরণের স্থানের দিকে কেপ ক্যানাভেরালের আকাশে মধ্যরাতে একটি দর্শনীয় প্রদর্শনীর অবতারণা ঘটে।

নভোচারীরা বলেন, ফিরে আসাটা অবিশ্বাস্য ছিল।

আরেকবার নভোচারী বদল হবে এই মাসের শেষের দিকে। দুজন রুশ এবং একজন আমেরিকানের পৃথিবীতে দীর্ঘ প্রতীক্ষিত প্রত্যাবর্তন ঘটবে। তারা সেখানে পুরো এক বছর ধরে আছেন। সয়ুজ ক্যাপসুলের কুল্যান্ট লিক করার পরে তাদের মহাকাশ স্টেশনে অবস্থানের সময় দ্বিগুণ করা হয়। সূত্র: ভয়েস অব আমেরিকা

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page