April 8, 2026, 12:29 pm
শিরোনামঃ
ব্যক্তি নয় পরিবারই উন্নয়নের মূল একক : সংসদে প্রধানমন্ত্রী হাম মোকাবিলায় সরকার প্রস্তুত : স্বাস্থ্যমন্ত্রী দেশের ৩৪,১২৯টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ৫,৯৮,৯৯৪ জন শিক্ষক রয়েছেন : শিক্ষামন্ত্রী সংসদে সরকারি হিসাব নিরীক্ষা বিল ২০২৬ পাস গাজীপুরে গভীর বন থেকে মানুষের কঙ্কাল উদ্ধার ময়মনসিংহে ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার পেট্রোল গায়েব খাগড়াছড়িতে ইউপিডিএফ সদস্যকে গুলি করে হত্যা যুদ্ধে যুক্তরাষ্ট্র–ইসরায়েল শোচনীয় পরাজয় বরণ করেছে: রাশিয়ার মুখপাত্র যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানালেন জাতিসংঘ মহাসচিব যুদ্ধবিরতি সব জায়গায় কার্যকর : পাকিস্তানের প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি : অর্থ উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করছি। এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি। নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা হতে পারে।

মঙ্গলবার (২০ মে) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি ও অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন উপদেষ্টা।

প্রশ্নের জবাবে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হচ্ছে। হওয়ার সম্ভাবনা মোটামুটি। হয়তো একটু সময় লাগবে। কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো। এটার জন্য কমিটিকে দায়িত্ব দিয়েছি।

তিনি বলেন, আগামী ২০২৫-২৬ নতুন অর্থবছরে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে। তবে কিছুটা সময় লাগবে। অ্যামাউন্ট কত হতে পারে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এটা বলা যাবে না, এটা বললে তো সব বলা হয়ে যাবে।

১০ থেকে ১৫ শতাংশের একটা কথা শোনা যাচ্ছে, বিষয়টা কী এরকম– জানতে চাইলে সালেহউদ্দিন আহমেদ বলেন, আমি বিষয়টা ওয়ার্কআউট করছি। যখন ফাইনাল করব, এরপর কেবিনেটে যাবে, প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন, তারপর জানতে পারবেন।

সরকারি চাকরিজীবীরা হতাশ হয়ে গেছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সেটা হওয়ার সুযোগ নেই, আমরা কনসিডার করব।

তাহলে বলতে পারি সরকারি কর্মকর্তাদের জন্য সুখবর আছে– এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, এমন কিছু বলার দরকার নেই, তবে আমরা বিবেচনা করব।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page