April 10, 2026, 5:34 pm
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মহাসমুদ্র পাড়ি দিয়ে অবৈধ উপায়ে ঢুকলেই বের করে দিবে যুক্তরাজ্য সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উন্নত জীবনের আশায় প্রতি বছর বৈধ ও অবৈধ উপায়ে ইউরোপে ঢোকার চেষ্টা করেন হাজার হাজার মানুষ। জীবনের ঝুঁকি নিয়ে ছোট নৌকায় করে মহাসমুদ্র পাড়ি দেন অনেকে। তবে এ ব্যাপারে এবার কঠোর হতে যাচ্ছে যুক্তরাজ্য।

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক বুধবার (৮ মার্চ) দেশটির সংসদে একটি আইন উত্থাপন করেছেন। এতে অবৈধ উপায়ে যারা ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে বা যে কোনো উপায়ে যুক্তরাজ্যে ঢুকবেন তাদের বের করে দেওয়ার বিষয়টি রয়েছে।

এ আইন উত্থাপনের পর অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তবে তিনি এর পক্ষে সাফাই গেয়েছেন। তিনি বলেছেন, এই আইনটি হলে নৌকায় করে যুক্তরাজ্যে আর মানুষ আসবেন না। কারণ তারা জানবেন যে, অবৈধ পথে আসলেই বের হয়ে যেতে হবে। তিনি আরও জানিয়েছেন, অনুপ্রবেশকারীদের কয়েক সপ্তাহের মধ্যেই বের করে দেওয়া হবে।

:নতুন আইন অনুযায়ী, কেউ অবৈধ পথে যুক্তরাজ্যে আসলেই স্বরাষ্ট্রমন্ত্রণালয় তাকে দেশ থেকে বের করে দেবে। এক্ষেত্রে জাতিসংঘের সনদে যে মানবাধিকারের কথা বলা আছে সেটি রহিত করা হবে।

অবৈধ অনুপ্রবেশকারীদের নিজ দেশ অথবা ‘তৃতীয় কোনো নিরাপদ’ দেশে পাঠানো হবে। যেমন আফ্রিকার দেশ রুয়ান্ডা।

আইনগত বিষয় এবং মানবাধিকারের বিষয়টি ওই তৃতীয় দেশে থাকা অবস্থায় শোনা হবে।

অবৈধভাবে প্রবেশের দায়ে যাদের একবার বের করে দেওয়া হবে তারা আর কখনো যুক্তরাজ্যে প্রবেশ ও নাগরিকত্ব পাবে না।

এদিকে যুক্তরাজ্যে এ আইনটি নিয়ে দ্বিধা-বিভক্ত হয়ে পড়েছে রাজনৈতিক দলগুলো। ক্ষমতাসীনরা চাচ্ছেন, এর মাধ্যমে অবৈধ অনুপ্রবেশ পুরোপুরি বন্ধ করতে। তবে বিরোধী দলগুলো বলেছে, আশ্রয়প্রার্থীদের ওপর চড়াও না হয়ে যারা এ নিয়ে আন্ডারগ্রাউন্ড নেটওয়ার্ক তৈরি করেছে তাদের কার্যক্রম বন্ধে যেন ব্যবস্থা নেওয়া হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page