October 29, 2026, 7:54 pm
শিরোনামঃ
যশোরের দৈনিক কল্যাণ সম্পাদক একরাম-উদ-দ্দৌলার সুস্থতা কামনা ঝিনাইদহের মহেশপুরে সারের কার্ড ভাগাভাগি নিয়ে সংঘর্ষে ১২ জন আহত বিশ্বের শ্রমবাজারে দেশের অবস্থান সুদৃঢ় করতে দক্ষ জনশক্তি ও ভাষা শিক্ষায় গুরুত্বারোপ রাষ্ট্রপতির ডিসেম্বরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ আসবে না : স্বরাষ্ট্রমন্ত্রী ডিজিটাল পদ্ধতিতে আসামি হাজিরা চালুর পরিকল্পনা করছে সরকার : আইনমন্ত্রী সায়মা ওয়াজেদের সূচনা ফাউন্ডেশনের আয়কর নথি জব্দের আদেশ মুন্সীগঞ্জে পৃথক সংঘর্ষ ও হামলায় টেঁটাবিদ্ধসহ ৯ জন আহত ঝিনাইদহের মহেশপুর সীমান্তে তিন ভারতীয় নাগরিকসহ ৮ জন আটক বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন তরুণদের জ্ঞান-বিশ্বাস-আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদের গড়ে তোলার আহ্বান মোজতবা খামেনির
এইমাত্রপাওয়াঃ

মহেশপুরের স্বপ্ন ছোঁয়া প্রাইভেট হাসপাতাল ভুল অপারেশনে প্রসূতি মা ও শিশু সন্তানের মৃত্যু

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের স্বপ্ন ছোঁয়া প্রাইভেট হাসপাতালে ভুল সিজারিয়ান অপারেশনে নবজাতকের মৃত্যুর ছয় দিন পর ময়না খাতুন (২২) নামে এক মায়ের মৃত্যু হয়েছে। ৭ জুন দুপুর ৩টার দিকে তার মৃত্যু হয়। তিনি ভোলাডাঙ্গা গ্রামের জীম হোসেনের স্ত্রী ও পাশ^বর্তী সোনাইডাঙ্গা গ্রামের মোশারফ হোসেনের মেয়ে। এঘটনায় উত্তেজিত এলাকাবাসী হাসপাতালে ভাংচুর চালায়।

নিহতের নানা জানান, প্রসব বেদনা উঠলে গত ৩০ মে ময়না খাতুনকে স্বপ্ন ছোঁয়া প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হলে সিজারিয়ান অপারেশন করেন ওই হাসপাতালের কর্তব্যরত ডাক্তার। অপারেশনের পর নবজাতকের অবস্থা খারাপ হলে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে পাঠানো হয়। সেখানে তিন দিন আইসিইউতে থাকার পর শুক্রবার মারা যায় নবজাতক শিশুটি।

এদিকে অপারেশনের চার দিন স্বপ্ন ছোঁয়া প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর গত সোমবার ময়না খাতুনকে রিলিজ করে দেওয়া হয়। এরপর বুধবার সকালে ময়না খাতুনের শারিরিক অবস্থার অবনতি হলে পুনরায় ওই হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে দুপুরে শারিরিক অবস্থার আরো অবনতি হলে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তার মৃত্যু হয়।

স্বপ্ন ছোঁয়া প্রাইভেট হাসপাতালের মালিক আব্দুল হামিদ জানান, কোটচাঁদপুরের ডাক্তার রাকিব ওই রোগীর অপারেশন করেছেন। অপারেশনের চারদিন পর ওই রোগীকে রিলিজ করে দেওয়া হয়েছে। বুধবার সকালে ওই রোগীর একলামসিয়া রোগের লক্ষন দেখা দিলে এখানে নিয়ে আসে। পরে প্রার্থমিক চিকিৎসা দিয়ে নিজে নিয়ে গিয়ে ওই রোগীকে মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে আসি। পরে সেখানে তিনি মারা যান।

তিনি আরো বলেন, পেটের ভিতরের পানি শুকিয়ে হাঁফসিয়ে ওই রোগীর শিশু বাচ্চাটি আগেয় মারা গিয়েছিল।

 

আজকের বাংলা তারিখ

  • ৩০শে অক্টোবর, ২০২৬
  • ১৪ই কার্তিক, ১৪৩৩
  • ১৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page