October 5, 2026, 3:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরে শাহজাহান ফকির হত্যা মামলার প্রধান আসামী রাজু আটক

স্টাফ রিপোর্টার :  ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ শাহজাহান আলী ফকির হত্যা মামলার প্রধান আসামী রাজুকে (২৪) খালিশপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে আটক করেছে।

থানার এস আই জমির নিজস্ব গোয়েন্দা তর্থ্যের ভিত্তিতে আজ ৫ জুন বুধবার বিকাল ৩টার দিকে বাসে ওঠার সময় তাকে আটক করে।
মহেশপুর থানার এস আই জমির হোসেন জানান, হত্যা কান্ডের দিন থেকেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ দিনের মাথায় হত্যা মামলার প্রধান আসামী রাজুকে আটক করেছি।
শাহজাহান আলী ফকির হত্যা মামলার প্রধান আসামী রাজু যশোরের চৌগাছা উপজেলার রাজাপুর গ্রামের জিনারুল ইসলামের ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মাহবুবুর রহমান জানান, শাহজাহান ফকির হত্যা মামলার প্রধান আসামী রাজুকে আটক আটক করা হয়েছে। বাকি আসামীদেরকে আটকের চেষ্টা চলছে।
উল্লেখ্যঃ বুধবার (২৮ মে) গভীর রাতে মহেশপুর উপজেলার মান্দারবাড়ীয়া ইউনিয়নের বেলেমাঠ গ্রামের মৃত আকালে মন্ডলের ছেলে শাহজাহান আলী ফকিরকে (৬৫) নিজ বাড়ীতে জবাই করে হত্যা করে। পরে নিহত শাহজাহান ফকিরের মেয়ে রাফিজা খাতুন বাদি হয়ে রাজুকে প্রধান আসামী করে হত্যা মামলাটি দায়ের করেন।



Our Like Page