October 5, 2026, 5:24 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : ‘পুলিশ জনতা ঐক করি , স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের কমিউনিটি এন্ড বিট পুলিশিং শাখার উদ্যোগে মাগুরা সদর থানার আয়োজনে সেবা প্রদান প্রতিশ্রুতি বিষয়ে স্টেকহোল্ডারগণের সমন্বয়ে অবহিতকরণ সভা ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

শনিবার ১ জুন সকাল ১০ টার সময়ে মাগুরা সদর থানার সম্মেলন কক্ষে সুশাসন প্রতিষ্ঠার নিমিত্তে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রেজাউল ইসলাম, সহকারী পুলিশ সুপার মোঃ ওয়ালিউল ইসলাম, মাগুরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মেহেদী রাসেল, ওসি তদন্ত পিয়ার আলী সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা বৃন্দগণ।

বক্তারা মতবিনিময় সভায় মাদক, ইভটিজিং, জঙ্গীবাদ, গুজব প্রতিরোধ , ডিজিটাল ডিভাইস, মােবাইলের প্রতি আসক্তি, সাইবার ক্রাইম, বাল্য বিবাহ, কিশাের অপরাধ, পারিবারিক সহিংসতা, নারী ও শিশু নির্যাতন, ট্রাফিক ব্যবস্থাপনাসহ, সমসাময়িক বিভিন্ন সমস্যা, আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা ইস্যুতে সচেতনতামূলক বক্তব্য রাখেন।

এ সময় মাগুরা সদর থানার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। কছুন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, হাজীপুর ইউনিয়ন পরিষদের মেম্বার বক্তব্য রাখেন।



Our Like Page