April 11, 2026, 12:29 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধানের বীজ বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : কৃষিই সমৃদ্ধি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা শালিখায় ২০২৪-২৫ অর্থবছরে রবি মৌসুমে বোরো হাইব্রিড ধান প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ বিতরণ অনুষ্ঠিত হয়। সোমবার ২৫ নভেম্বর শালিখা উপজেলা পরিষদ চত্বরে শালিখা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর বাস্তবায়নে জন প্রতি কৃষক-কৃষাণীর মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

শালিখা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে হাইব্রিড ধানের বীজ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ।

এছাড়াও উপস্থিত ছিলেন, ৭ ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তাদের মধ্যে ধনেশ্বরগাতী ইউনিয়নের নুসরাত জাহান, মশিয়ার রহমান, তালগড়ি ইউনিয়নের ইমরান হোসেন, ইন্দ্রজিৎ বিশ্বাস, আড়পাড়া ইউনিয়নের পলাশ রায়, সোহেল আরমান, ইশতেহাক শাকিল, শতখালী ইউনিয়নের আসাদুজ্জামান, কামরুন নাহার কাকলি, শালিকা ইউনিয়নের মঞ্জু মোরশেদ, সুব্রত বিশ্বাস, বুনাগাতী ইউনিয়নের সজীব হোসেন, গঙ্গারামপুর ইউনিয়নের রবিউল হক, পিন্টু বিশ্বাস ও রফিকুল ইসলাম।

বীজ বিতরণ করা হয় ৭ই ইউনিয়নের ২৮৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে তারমধ্যে ধনেশ্বরগাতী ইউনিয়নে ৩৮০ জন, তালখড়ী ইউনিয়নে ৫৪০ জন, আড়পাড়া ইউনিয়নে ৪৫০ জন, শতখালী ইউনিয়নে ৪৮০ জন, শালিখা ইউনিয়নে ৩১০ জন, বুনাগাতি ইউনিয়নে ৩৫০ জন, গঙ্গারামপুর ইউনিয়নে ৩৩০ জন পুরুষ ও মহিলা কৃষকদের মাঝে এই এই হাইব্রিড ধানের বীজ বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page