October 18, 2026, 9:30 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় দাফনের ১২০ দিন পর ছাত্রদলের নেতা রাব্বির মরদেহ ময়না তদন্তের জন্য উত্তোলন 

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিএনপি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি নিহত হওয়ার ১২০দিন পর মরদেহ উত্তোলন করা হয়েছে। সোমবার ২ ডিসেম্বর দুপুর ১২ টার সময় বরুনাতৈল কবরস্থান থেকে রাব্বির মরদেহ উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মাগুরার এন ডিসি মোহাম্মদ মোজাহিদুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আইয়ুব আলী উপস্থিত ছিলেন।
পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৪ আগস্ট বেলা ১১ টার দিকে মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী নবগঙ্গা নদীর ব্রিজের ওপর অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় গুলিতে নিহত হন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি। রাব্বির বাড়ি মাগুরা শহরের বরুনাতৈল এলাকায়। তখন ময়নাতদন্ত ছাড়াই তার মরদেহ দাফন করা হয়েছিল।
এ ঘটনায় নিহত বড় ভাই ইউনুস আলী বলেন, আমার ভাইয়ের অনাগত সন্তান তার বাবার স্পর্শ কখনোই পাবে না। আমরা ন্যায় বিচার চাই। যাদের চিহ্নিত করতে পেরেছি, তাদের নামেই মামলা করেছি।
আদালতের নির্দেশে সোমবার সকাল ১১ টায় মরদেহটি উত্তোলন করে মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে মরদেহ পুনরায় দাফন করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page