April 4, 2026, 9:56 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় র‌্যাবের দুই সদস্যসহ ৩ জন নিহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাগুরা-ঝিনাইদাহ সড়কের রাউতাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় দুই র‌্যাব সদস্য ও মাদক বহনকারী পিকআপ ড্রাইভারসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আরও এক র‌্যাব সদস্য আহত হয়েছেন।

শুক্রবার ভোরে মাদক চোরাকারবারী ধরতে গিয়ে মাগুরার লাউতাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত র‌্যাব সদস্যরা হলেন আনিসুর রহমান ও মহিদুল।

মাগুরা রামনগর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত হোসেন জানান, ভোর ৪টার দিকে ঝিনাইদাহ র‌্যাব-৬ অফিসের সামনের চেকপোষ্টে একটি পিকআপ কে থামানো জন্য সিগন্যাল দেয়। র‌্যাবের সিগন্যাল অমান্য করে বেরিয়ে গেলে র‌্যাব পিকআপটির পিছু নেয়। মাগুরার সদর উপজেলার রাউতাড়া এলাকায় পিকআপ ভ্যানটিকে র‌্যাবের গাড়ি অতিক্রম করে সামনে বেরিকেট তৈরী করে। এ সময় পিকআপ ভ্যানটি র‌্যাবের গাড়িকে সজোরে ধাক্কা দিলে গাড়ি দুইটি রাস্তার দুই পাশে পড়ে যায়। স্থানীয়রা বিকট শব্দ পেয়ে ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে আসে। এ সময় ঘটনা স্থলে র‌্যাব সদস্য ফারুক হোসেন মারা যান। চিকিৎসাধীন অবস্থায় কর্পোরাল আনিসুজ্জামান ও পিকআপ ড্রাইভার মহিদুল ইসলাম মারা যায়। গুরুতর আহত র‌্যাব সদস্য নাজমুল হোসেনকে হেলিকপ্টার যোগে ঢাকার সিএমএইচ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহ তিনটি মাগুরা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনা কবলিত পিকআপ থেকে বিপুল পরিমান ফেন্সিডিল উদ্ধার হয়েছে বলে জানা গেছে।

মাগুরা ২৫০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এহসানুল হক মাসুম জানান, ভোর চারটার দিকে র‌্যাবের টহল গাড়ির সাথে পিকআপ ভ্যানের সংর্ঘষে দুই র‌্যাব সদস্য ও পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

 

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page