March 10, 2026, 2:31 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে বেপজা’র নির্বাহী চেয়ারম্যানের সৌজন্য সাক্ষাৎ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার পক্ষে সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী তামাকের প্রকাশ্যে ব্যবহার নিষিদ্ধ করার প্রস্তাব দেওয়া হবে : তথ্যমন্ত্রী নারীর ক্ষমতায়নে বিএনপি সবসময় কাজ করেছে : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী নেত্রকোনায় নেশার টাকার জন্য শ্বশুরবাড়ির স্বর্ণালংকার লুট করল বাবা-ছেলে চাঁপাইনবাবগঞ্জে সালিশকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত নারায়ণগঞ্জে কর্তব্যরত পুলিশের কাছ থেকে পিস্তল ছিনতাই নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করে যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হবে : ট্রাম্প ইরান যুদ্ধের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভ ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত হলেন মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

মাগুরার গোবরা গ্রামে বিএডিসির সেচ পাম্পের পানি নিয়ে ব্যাপক অনিয়মের অভিযোগ 

ফারুক আহমেদ, মাগুরা : মাগুরা শালিখা উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের মাঠের বিলে চিত্রা নদী থেকে বিএডিসির সেচ পাম্পের মাধ্যমে পানি  দেওয়ার জন্য কৃষকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া সহ বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠেছে। রবিবার ২০ জুলাই দুপুর ২ টার সময় উপজেলার শতখালী ইউনিয়নের গোবরা গ্রামের কৃষক নুরুল বিশ্বাস, ইমান বিশ্বাস, শহিদুল হোসেন, হুমায়ুন কবির সহ আরও অনেকে অভিযোগ করে বলেন, সেচ কমিটির নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টাকা দাবি করা হচ্ছে এবং এই অতিরিক্ত টাকা না দিলে তাদের জমিতে সেচ দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। এছাড়াও অনেক কৃষকের জমিতে পানি না দেওয়ার কারণে জমিতে চাষ করাতে পারছে না।
অভিযোগকারী কৃষকরা আরোও বলেন, গোবরা গ্রামের সাহেব আলী ও তার আপন ভাই চান আলী মিয়া বিএডিসির সেচ পাম্প প্রকল্প নিয়ে আসার পর থেকে এলাকার কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা দাবি করে। তারা আরও জানান বিগত দিনে এই সাহেব আলী ও তার পুত্র সাকিব ও তার ভাই চান মিয়া আওয়ামীলীগ এর নেতা হওয়ায় প্রভাব খাটিয়ে ইচ্ছে মত টাকা নিয়েছে কৃষকদের থেকে।
এবিষয়ে গোবরা গ্রামের বিএডিসির সেচ প্রকল্প পাম্পের সাহেব আলী ও তার আপন ভাই চান মিয়ার বাড়িতে গেলে সে সাংবাদিকদের উপস্থিত টের পেয়ে বাড়ি থেকে সরে পড়ে।
মাগুরা জেলা বিএডিসি কর্মকর্তা সহকারী প্রকৌশলী মোঃ ফজলুল হক বলেন, সাহেব আলীর অভিযোগের বিষয়টি শুনলাম তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা করা গ্রহণ করা হবে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page