September 7, 2026, 5:14 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মাগুরার ভাবনাটি ইউনিয়ন ভূমি অফিসে বাস্তু জমির খাজনার তথ্য রেজিস্টার বহিতে না উঠার অভিযোগ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার মঘী ইউনিয়নের ভাবনহাটি ইউনিয়ন ভূমি অফিসের বিরুদ্ধে দীর্ঘ ১০ বছর পূর্বের বাস্তু জমির খাজনার তথ্য রেজিস্টার বহিতে না উঠানোর অভিযোগ জানিয়েছেন মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক সাংবাদিক আকরাম হোসেন ইকরাম। বুধবার ৩১ জুলাই দুপুর ১ টার সময় ভাবনহাটি ইউনিয়ন ভূমি অফিসে গিয়ে নিশ্চিত হওয়া যায় খাজনার তথ্য বহিতে উঠে নাই। জমির ওয়ারেশ সূত্রে মালিক সাংবাদিক আকরাম হোসেন ইকরাম জানান, বড়খড়ী মৌজার ৪০১ খতিয়ানের ১৮৮২ দাগের ৫৯ শতক বাস্তু জমির মালিক আমার পিতা মৃত পাঞ্জু মোল্লা পিং- মৃত কানাই মোল্লা। গত ২০১৪ সালের ২৩ এপ্রিল তারিখে উক্ত জমির ওয়ারেশ সূত্রে মালিক মোহাম্মদ আলী, ইকরাম হোসেন, ওলিয়ার মোল্লা, আকাম মোল্লা, মরিয়ম বিবি ও জাহিদা খাতুন খাজনা আলাদা আলাদা ভাবে করা হয়েছে। উক্ত দাগের মধ্যে থেকে ২০০৬ সালে গ্রামীণ ফোন কোম্পানির কাছে ৯ শতক জমি বিক্রি করা হয়। কিন্তু খাজনার তথ্য জানতে চাইলে প্রথমে ভাবনহাটি ইউনিয়ন ভূমি অফিসে নায়েব জানায় আপনারা এই জমির খাজনা দেন নাই। এরপর সাংবাদিকদের বিভিন্ন রকমের প্রশ্ন ও ২০১৪ সালের খাজনা রশিদ দেখালে তিনি হতভম্ব হয়ে যান।

এবিষয়ে ভাবনহাটি ইউনিয়ন ভূমি উপসহকারী কর্মকর্তা মোঃ শওকত আলী জানান, আমি এখানে দুই বছর হলো দায়িত্ব নিয়েছি, এবিষয়ে তিনি কিছু জানেন না। তবে তিনি খাজনা বহি বের করে দেখেন উক্ত স্থানে ফাঁকা রহিয়াছে, এরপর তিনি খাজনার রশিদ দেখে বহিতে ১০ বছর পরে তথ্য লেখেন। গোপন সূত্রে জানা যায়, ২০১৪ সালে নায়েব ছিলেন আরজ আলী।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page