September 7, 2026, 1:50 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শালিখার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলম গ্রেফতার

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক এক আসামীকে গ্রেফতার করেছে শালিখা থানা পুলিশ। আজ বুধবার ২৭ মার্চ দুপুর ৩ টার সময় শালিখা থানার এএসআই (নিঃ) মোঃ লিটন হোসেন এর নেতৃত্বে এএসআই মিলন হোসাইন সংগীয় ফোর্সসহ যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে ৪ বছরের পলাতক থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃআলম শেখ, পিতা-মোঃ নওশের আলী শেখ, গ্রাম- বয়রা(মধ্যপাড়া), থানা- শালিখা, জেলা-মাগুরাকে গ্রেফতার করে। আসামী মোঃ আলম শেখকে বিজ্ঞ অতিরিক্ত দায়রা জজ আদালত নড়াইল এসসি নং-(২০৭/১৩) মামলায় যাবজ্জীবন সাজা প্রদান করে। আসামী গ্রেফতারের ভয়ে গত ৪ বছর দেশের বিভিন্ন স্থানে ছদ্দবেশ ধারণ করে পলাতক ছিল। পালিয়ে থেকেও রক্ষা হলো না তথ্য প্রযুক্তি ও সোর্সের সহায়তায় শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীনের তত্বাবধানে শালিখা থানার চৌকস পুলিশ টিমের নেতৃত্বে যশোর শহরের পৌর হকার্স মার্কেট এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
শালিখা থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দীন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page