October 20, 2026, 8:11 pm
শিরোনামঃ
যশোরে নিজ বসত ঘর থেকে বৃদ্ধার গলাকাটা লাশ উদ্ধার কৃষক কার্ডের মাধ্যমে জানতে পারবেন আগামীকাল বৃষ্টি হবে কি না : প্রধানমন্ত্রী বিরোধীদল না এলেও সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম চলবে : আইনমন্ত্রী জাপানে উচ্চ বেতন ও দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ ; স্বাক্ষরিত হয়েছে চুক্তি পাবনায় ৮০০ ইয়াবাসহ চাকরিচ্যুত পুলিশ সদস্য আটক ঝিনাইদহের মহেশপুরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই খুন কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ৩০ জন আহত নতুন ছবি প্রকাশ করে উত্তর কোরিয়া জানালো কিম জং উন বেঁচে আছেন যুক্তরাষ্ট্রের মতো ভুল সিদ্ধান্তের মাশুল দিচ্ছে ইউরোপ : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ইরান-যুক্তরাষ্ট্র মধ্যস্থতায় তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শ্রীপুরের মহিলা ইউপি মেম্বারের বাড়িঘর দূর্বৃত্তদের হামলায় ভাংচুর ও লুটপাট

 
মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা শ্রীপুর উপজেলার শ্রীপুর ইউনিয়নের মহিলা ইউপি মেম্বার রহিমা খাতুনের বাড়িঘর দূর্বৃত্তদের হামলায় ভাংচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
সরজমিনে গত বুধবার ১৪ আগস্ট দেখা যায়, ইউপি মেম্বার রহিম খাতুনের বাড়িঘর গত ৫ আগস্ট সন্ধ্যা ৬.৩০ টার সময় একদল দূর্বৃত্তকারী লোকজনদের হামলায় ভাংচুর ও লুটপাট করা হয়।
গোপন সূত্রে জানা যায়, জুলফিকার নামের এক লোকের ছেলে প্রধান ভুমিকায় ছিলো ভাংচুরের কাজে। রহিমা খাতুনের বাড়িঘর ভাংচুর করে ফ্রিজ, টিভি ও আসবাবপত্র ভাংচুর  ও ৫ ভরি ৩ আনা স্বর্ণের গয়না, ১৭ মন পেঁয়াজ বিক্রির টাকা, ১৮ মন পাট বিক্রি টাকা, নগদ ১ লাখ ৫৬ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
এছাড়াও দ্বারিয়াপুর ডিগ্রি কলেজের ভাড়াটিয়া মনিরা ম্যাডামকে অকথ্য ভাষায় গালিগালাজ করে দূর্বৃত্তদের দল। ভুক্তভোগী মেম্বার রহিমা খাতুন জানান, ঘটনার দিন দূর্বৃত্তদের দল আমাকে বলে ওরে নটি মেম্বার হয়েছিস এই বলে তারা আমার বাড়িতে ভাংচুর শুরু করে ও লুটপাট করে টাকা ও সোনা নিয়ে চলে যায়। এখন আমি বাড়ি থেকে বাইরে পলাতক আছি এলাকার কুচক্রী মহল আমার কাছে বাড়িতে ওঠার জন্য চাঁদা দাবি করছে। আমি বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগীতা কামনা করছি যাতে আমি নির্ভয়ে বাড়িতে বসবাস করতে পারি এবং আমার মালামাল ভাংচুরের ক্ষতিপূরণ ও লুটপাট কৃত টাকা ও সোনা ফেরৎ চাই।

আজকের বাংলা তারিখ

  • ২১শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৯ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page