September 26, 2026, 9:05 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মাগুরার শ্রীপুরে মহিলা আওয়ামী লীগের সভাপতি আটক

মাগুরা প্রতিনিধি : চাঁদাবাজী এবং সন্ত্রাসী হামলার ঘটনায় শুক্রবার ২২ নভেম্বর সকালে মাগুরার শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগ সভানেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে পুলিশ গ্রেফতার করেছে।

শুক্রবার সকালে তাকে শ্রীপুরের সব্দালপুর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের পৈত্রিক বাড়ি থেকে গ্রেফতার করা হয়। মামলাটির বাদি একই গ্রামের শেখ আমিরুল ইসলাম শাকিমের ছেলে বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের কর্মী আবু সাইদ শেখ।

এ ঘটনার পর দুপুরে শ্রীপুর থানা পুলিশ তাকে মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলেও তার পক্ষে জামিনের জন্যে কোনো আইনজীবী অংশ না নেওয়ায় তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে উপস্থিত অ্যাডভোকেট আবদুর রশিদ বলেন, আওয়ামী লীগ নেত্রী স্বর্ণালী জোয়ারদার রিয়াকে আদালতে হাজির করা হলেও তার পক্ষে কোনো আইনজীবীকে জামিনের আবেদন করতে দেখা যায়নি। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

মামলায় অভিযোগ হলো, নিজ আওয়ামী লীগের দলে ভেড়াতে না পেরে রিয়া জোয়ারদার, শেখ আবু সাঈদের কাছে ২০২২ সালের ১০ মে ২০ হাজার টাকা চাঁদা দাবি করে। কিন্তু টাকা না পেয়ে দুইদিন পর ১২ মে তারিখ ভোর ৫ টার সময় গ্রামের মধ্যে পেয়ে ভ্যানিটি ব্যাগের মধ্যে থেকে একটি লোহার স্টিক বের করে তার উপর হামলা চালায়।

এ মামলায় হালিম জোয়ারদার ও নিয়াজ্জেল বিশ্বাস নামে আরো দুইজনকে আসামী করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page