October 28, 2026, 3:25 am
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে সাংবাদিক জনতার মানববন্ধন 

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপে হামলার প্রতিবাদে সাংবাদিক জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়। শনিবার ২৪ আগস্ট মাগুরা প্রেসক্লাবের সামনে চৌরঙ্গী মোড়ে মাগুরা সাংবাদিক ঐক্যজোটের আয়োজনে মানববন্ধন করা হয়। ঢাকায় বসুন্ধরা গ্রুপের ইস্ট ওয়েস্ট মিডিয়া কমপ্লেক্সে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, মাগুরা প্রেস ক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিভির স্টাফ রিপোর্টার শফিকুল ইসলাম শফিক, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি সাংবাদিক শামীম খান, দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি সংবাদিক আবু বাসার আখন্দ, দৈনিক বাংলাদেশ প্রতিদিন ও নিউজ২৪ এর জেলা প্রতিনিধি সাংবাদিক রাশেদ খান, বাংলানিউজ২৪  জেলা প্রতিনিধি সাংবাদিক জয়ন্ত জোয়াদ্দার প্রমুখ। বক্তারা অবিলম্বে হামলার সাথে জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। বক্তারা বলেন, গণ মাধ্যম হাউজ ও গণমাধ্যম কর্মীদের উপর এ ধরনের হামলা অত্যন্ত ন্যাক্কারজনক। সাংবাদিক হাউজ ও সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেয়ার জন্যে সরকারের প্রতি মানববন্ধন থেকে জোর দাবি জানানো হয়। মাগুরা সাংবাদিক ইউনিয়ন এর সাধারণ সম্পাদক দৈনিক গ্রামের কাগজ, বজ্রকলম ও ব্যাসিক নিউজ ২৪ সাংবাদিক আকরাম হোসেন ইকরাম, সহ-সভাপতি দৈনিক স্বদেশ প্রতিদিন, দৈনিক সমাজের কথা ও বিজনেস মিরর সাংবাদিক ফারুক আহমেদ এবং যুগ্ম সাধারণ সম্পাদক দৈনিক খবর বাংলাদেশ সাংবাদিক মিজানুর রহমান রেন্টু এই হামলার প্রতিবাদে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১৩ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page