October 20, 2026, 3:16 am
শিরোনামঃ
যশোরে অস্ত্র গুলি ও হেরোইন মামলায় মহি পাগলার যাবজ্জীবন কারাদণ্ড যশোরের শার্শায় আত্মহত্যার আগে ফেসবুক লাইভে দুই সন্তানের জননী ; দায়ি শিক্ষক স্বৈরাচারের ফেরার পথ খুলে দেওয়া হবে জুলাই ও মুক্তিযুদ্ধের শহীদদের সঙ্গে গাদ্দারি : প্রধানমন্ত্রী লাখ লাখ রোহিঙ্গা আশ্রয় দিয়ে মারাত্মক সংকটে বাংলাদেশ : স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রিসভার যে কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে : অ্যাটর্নি জেনারেল চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন করা কঠিন : ইসি নারায়ণগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে যুবদল নেতা নিহত চুয়াডাঙ্গায় নিখোঁজের পাঁচদিন পর ভ্যানচালকের মাথাবিহীন মরদেহ উদ্ধার ইতালিতেও বিক্ষোভ ; আহত ১৪১ পুলিশ ও ১৯৭ জন আটক ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তির ‘খুব কাছাকাছি’ যুক্তরাষ্ট্র : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় এসডিএফের আয়োজনে নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক আলোচনা সভা

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে নারীর সমঅধিকার সমসুযোগ, এগিয়ে নিতে হোক বিনিয়োগ ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় আন্তর্জাতিক নারী দিবসে ’’নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়ন শীর্ষক’’ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার ৮ মার্চ বিকাল ৫ টার সময় এসডিএফ জেলা কর্মকর্তা অনুপ কুমার মন্ডলের পরিচালনা ও সঞ্চালনায় অতিথি ছিলেন আশালতা মল্লিক সহযোগী অধ্যাপক ইতিহাস বিভাগ সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ মাগুরা, লাবনী জামান সভাপতি বাংলাদেশ মহিলা পরিষদ মাগুরা জেলা শাখা, জাকিয়া সিদ্দিক সভাপতি দীঘা পশ্চিমপাড়া গ্রাম সমিতি মহম্মদপুর, ডা. জুলি চৌধুরি জুনিয়র কনসালটেন্ট শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মিতা বিশ্বাস সভাপতি বাহির মোল্লিকা গ্রাম সমিতি শালিখা। অনুষ্ঠান সঞ্চালনায় অনুপ কুমার মন্ডল আন্তর্জাতিক নারী দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, সারা বিশ্বে নারীদের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক অর্জনকে সম্মান জানাতে এই দিনটি ব্যাপকভাবে পালিত হয়। দিনটি লিঙ্গ সমতা, প্রজননের অধিকার, নারীদের উপর হিংসা ও নির্যাতন, নারীর সমান অধিকার ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর দৃষ্টি নিবদ্ধ করে। প্রতিটি নারীকে উদযাপন করার জন্য দিনটি পালন করা হয়। লিঙ্গবৈষম্য কমাতে, নারী-পুরুষের সমঅধিকার ও সমসুযোগ জন্য সারা বিশ্ব জুড়েই পালন করা হয় এই দিনটি। অতিথিদের মধ্যে ডা. জুলি চৌধুরি বলেন, বর্তমান সময়ে কিশোরী ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হলেও গ্রামীন পর্যায়ে উক্ত বিষয়ে তেমন কোন প্রচার অগ্রগতি নাই। লাবনী জামান বলেন, বর্তমান সময়ে নারী নেতৃত্ব কারণে রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। কারণ হিসেবে তিনি মাননীয় প্রধানমন্ত্রি শেখ হাসিনার দৃঢ় সাহস ও নেতৃত্বের প্রসংশা করেন। এসডিএফ এর অর্থিক সহোযোগিতায় গ্রাম সংগঠনের সাফল্য ও অর্থনৈতিক মুক্তির বিষয়ে কথা বলেন জাকিয়া সিদ্দিক। তিনি বলেন, গ্রামীন সমাজ ব্যবস্থায় নারীদের মূল্যায়ন দিন দিন বৃদ্ধি পাচ্ছে। গ্রাম সংগঠন তৈরির ফলে ব্যাংক ও অন্যান্য সেবাদানকারী প্রতিষ্ঠানে আমাদের সদস্যদের গুরুত্ব ও সন্মান বৃদ্ধি পাচ্ছে এবং গ্রাম সমিতির সকল সদস্যদের প্রচেষ্টায় শক্তিশালি সংগঠনে পরিনত হবে। সহযোগী অধ্যাপক আশালতা মল্লিক বক্তব্য বেগম রকেয়ার একটি উক্তি দিয়ে বলেন, মেয়েদের শিক্ষিত করে ছেড়ে দাও, তাদের নিজেদের ভাত কাপড়ের ব্যবস্থা নিজেরাই করতে পারবে। তিনি তার বক্তব্যে তুলে ধরেন শিক্ষা ব্যবস্থায় নারীর অগ্রগতি ও সাফল্যের কথা। তিনি নারীদের শিক্ষিত হয়ে অর্থনৈতিক মুক্তির বার্তা প্রদান করেন। নারীরা শুধু সংসার জীবনে সময় পার করে না, সমাজের পিছিয়ে পড়া দরিদ্র ও অতিদরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তি ও উদ্দ্যোক্তা তৈরিতে সহায়ক ভূমিকা পালন করছে কথা গুলো উপস্থাপন করেছেন বাহির মোল্লিকা গ্রাম সমিতির সভাপতি মিতা বিশ্বাস। অনুষ্ঠানে সকল অতিথিগণ বিশ্ব ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব থেকে শুরু করে ক্রমবর্ধমান দারিদ্র্যের মাত্রা এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবের মতো অনেক সংকটের মুখোমুখি হচ্ছে। এই চ্যালেঞ্জগুলি কেবলমাত্র মহিলাদের ক্ষমতায়নের সমাধানের মাধ্যমেই মোকাবেলা করা যেতে পারে। মহিলাদের জন্য বিনিয়োগের মাধ্যমে, পরিবর্তনের সূচনা করতে পারি এবং সবার জন্য একটি স্বাস্থ্যকর, নিরাপদ এবং নারীর সমঅধিকার ও সমসুযোগে ত্বরান্বিত করতে প্রত্যাশা রেখে আলোচনা শেষ হয়। উক্ত অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন মাগুরা স্বাধীনতা বই মেলা উযাপন কমিটি, আয়োজন সহযোগিতায় ছিলেন মাগুরা জেলা পরিষদ, মাগুরা পৌরসভা ও মাগুরা জার্নালিষ্ট নেটওর্য়াক (এমজেএন)। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতা ছিলেন সাকিব আল ফাউন্ডেশন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে অক্টোবর, ২০২৬
  • ৫ই কার্তিক, ১৪৩৩
  • ৮ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page