March 10, 2026, 3:43 pm
শিরোনামঃ
৫ বছরের মধ্যে ৪ কোটি পরিবারে পৌঁছাবে ফ্যামিলি কার্ড : প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর কল্যাণ রাষ্ট্র পরিকল্পনার প্রথম পদক্ষেপ ফ্যামিলি কার্ড : অর্থমন্ত্রী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে সরকার দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ : বাণিজ্যমন্ত্রী নিরাপদ ও সমন্বিত পরিবহন ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার : সড়ক পরিবহন প্রতিমন্ত্রী চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত জামায়াত নেতার মৃত্যু গোপালগঞ্জে মাদকের টাকার জন্য আইফোন ছিনিয়ে বন্ধুকে হত্যা হরমুজ প্রণালি দখলে নেওয়ার চিন্তাভাবনা করছে যুক্তরাষ্ট্র ইসরায়েলে অত্যাধুনিক ক্লাস্টার ওয়ারহেড ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহু নিহতের দাবি করেছে ইরান আমার অনুমোদন ছাড়া ইরানের নতুন নেতা টিকবেন না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় কৃষকদের মাঝে উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : “কৃষিই সমৃদ্ধি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ২০২৩-২৪ অর্থবছরে খরিপ/২০২৪-২৫ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উফশী রোপা আমন ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ২ জুলাই দুপুর ১২ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ চত্ত্বরে মাগুরা সদর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ হাজার ৫ শত জন কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

ধানের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: রানা আমির ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভাইস চেয়ারম্যান মো: বাহারুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: সোনিয়া সুলতানা। স্বাগত বক্তব্য রাখেন, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো: হুমায়ুন কবির।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাগুরা সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মোছাঃ রুমানা রহমান, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আমিনুল ইসলাম ও জাতীয় কৃষি পদক প্রাপ্ত কৃষক আক্কাস আলী। ১০ জন কৃষকদের গ্রুপ করে ২ বস্তা মিউরেট অব পটাশ, ২ বস্তা ডাই অ্যামোনিয়া ফসফেট, ৫ বস্তা বিএডিসির উফশী রোপা আমন পচাত্তর ধানের বীজ অথ্যাৎ জনপ্রতি ১০ কেজি মিউরেট অব পটাশ, ১০ কেজি ডাই অ্যামোনিয়া ফসফেট ও ৫ কেজি উফশী রোপা আমন পচাত্তর ধানের বীজ বিতরণ করা হয়। প্রাথমিকভাবে ১০ জনের গ্রুপ করে মাগুরা সদর পৌরসভার কৃষক ফারুক ও রিংকু, বেরইল পলিতা ইউনিয়নের কৃষক ইয়ার আলী, শত্রুজিৎপুর ইউনিয়নের কৃষক আঃ ছাত্তার ও মুতালেব এবং জগদল ইউনিয়নের কৃষক ফিরোজের হাতে ধানের বীজ ও সার তুলে দেন অতিথি বৃন্দগণ।

অনুষ্ঠানে প্রধান অতিথি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ রানা আমির ওসমান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কৃষকদের উন্নত পদ্ধতিতে চাষাবাদ করার জন্য উফশী রোপা আমন ধানের বীজ ও বিভিন্ন রকমের সার সহ যাবতীয় কৃষি উপকরণ বিতরণ করে যাচ্ছে। আর তারই ফলশ্রুতিতে মাগুরা সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কৃষকদের চাষাবাদ করার জন্য যাবতীয় সুযোগ সুবিধা প্রদান করছে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page