August 8, 2026, 10:58 pm
শিরোনামঃ
যশোরে ‘হানি ট্র্যাপ’ চক্রের নারীসহ তিন সদস্য আটক যশোরের অভয়নগরে ১৪১৭ পিস ইয়াবাসহ ২ জন আটক যশোরের বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পরিদর্শনে এসবি প্রধান সারদার নুরুল আমিন জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী বাজারে ব্যবসায়ীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে : আইনমন্ত্রী প্রতিটি বিভাগে বিশেষায়িত ভেটেরিনারি হাসপাতাল করার পরিকল্পনা রয়েছে : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ায় ভাড়া বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার মেহেরপুরে পরিত্যক্ত জমিতে ১০টি ল্যান্ডমাইন সদৃশ বস্তু উদ্ধার কলম্বিয়ার নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন ট্রাম্প-সমর্থিত এসপ্রিয়েলা সামরিক সক্ষমতা বাড়াচ্ছে জাপান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : দুর্যোগ প্রস্তুতিতে লড়বো স্মার্ট সোনার বাংলা গড়বো এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ উদযাপন উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া জেলা প্রশাসকের কার্যালয়ের বিজয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান, মাগুরা পৌরসভার মেয়র খুরশিদ হায়দার টুটুল, সিভিল সার্জন ডা: শামীম কবির, অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার।

মাগুরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মোঃ আলী সাজ্জাদ ও স্টেশন অফিসার রুহুল আমিনের অংশগ্রহণে ফায়ার ফাইটার সদস্যরা ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক ও মহড়ায় অগ্নিকাণ্ড ও বিভিন্ন দুর্যোগে জরুরি সাড়াদানের ব্যবহারিক পদ্ধতি ও এর প্রয়োগিক দিক নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, বিএনসিসি, রোভার স্কাউটসের সদস্যরা এই মহড়ার বিষয়ে বাস্তব জ্ঞানলাভ করে। ভূমিকম্পের সময় আহত ব্যক্তিদের উদ্ধার, বাসা-বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ও ঘরে আগুন লাগলে কিভাবে তা মোকাবেলা করা যায়-সে বিষয়ে বিস্তারিত আলোকপাত করা হয়।

প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, বাংলাদেশ একটি দুর্যোগপ্রবণ অঞ্চল। বিভিন্ন দুর্যোগ ও প্রতিকূল পরিবেশ মোকাবেলা করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। দুর্যোগ বিষয়ে সকলের সম্যক ধারণা থাকলে তা মোকাবেলা করা সহজ হবে। এসময়ে আগুনের ব্যবহারের বিষয়েও সকলকে সচেতন হওয়ার আহবান জানান।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page