September 7, 2026, 10:43 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় জোরপূর্বক ভিটা জমির গাছ কাটার অভিযোগ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর গ্রামে দীর্ঘ ৫০ বছরের ভোগ দখলীয় ভিটা জমি থেকে অন্যায়ভাবে গায়ের জোরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গাছপালা কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে।

ঘটনার সূত্রপাত হলো সাংবাদিক মোঃ ফারুক আহমেদ, পিতা- মোঃ মনিরুজ্জামান, সাং- কাশিনাথপুর, মাগুরা সদর পৌরসভার ০১নং ওয়ার্ড কাশিনাথপুর গ্রামে মৌজা ৭২ নং কাশিনাথপুর, আরএস ১৯৪ দাগে পৌত্রিক সূত্রে ২৩ শতক ভিটা জমি প্রাপ্ত হয়ে দীর্ঘদিন ৫০ বছর যাবত ভোগ দখলে আছে। গত ২০২৩ সালের ২০ মে তারিখে কাশিনাথপুর গ্রামের প্রতিবেশী ও শরীক টিপু মোল্যা (৪৫) পিং-ইয়াকুব মোল্যাসহ আরও ৪/৫ জন বেআইনী জনতায় জোটবদ্ধ হয়ে অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোঃ মনিরুজ্জামানের দখলীয় জমি জোর পূর্বক দখল করার চেষ্টা করলে মাগুরা পুলিশ সুপার ও মাগুরা থানা অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে মাগুরা জজ আদালত থেকে ১৪৪/১৪৫ ধারা জারি করা আছে। গত শনিবার ২৫ মে ২০২৪ সালের তারিখে বিকাল ৫.০০ টার সময় উল্লেখিত টিপু মোল্যা ৪/৫ জন সহযোগীসহ ১৪৪/১৪৫ ধারাজারিকৃত জমির সুপারিগাছ, আমগাছ জোর পূর্বক কেটেছে। তারপর দিন রবিবার ২৬ মে সকাল ৮ টার সময় উল্লেখিত কাটা গাছগুলি টিপু মোল্যা ঘাড়ে করে তার নিজ বাড়িতে নিয়ে গেছে। ঐ জমিতে এখনও আরও মূল্যবান মেহগনি গাছ আছে। যে কোন সময় সন্ত্রাসীরা গাছগুলি কেটে নিতে পারে। পরবর্তী আর কোন গাছ গাছালি যেন কাটতে না পারে এবং যে গাছগুলি কেটেছে এ বিষয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা ও অপরাধীদের শাস্তির ব্যবস্থার জন্য মাগুরা সদর থানায় অভিযোগ করা হয়েছে।

মাগুরা সদর থানার তদন্ত এসআই আজম জানান, আমি ঘটনাস্থল পরিদর্শন করে দেখতে ও জানতে পেরেছি যে দূর্বৃত্ত টিপু মোল্লাসহ ৪-৫ জন লোকজন জোরপূর্বক ভিটা জমি থেকে ক্ষমতার দাপট ও শরীরের জোর খাটিয়ে একজন অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের জমি থেকে গাছ কেটেছে। দোষীদের সিভিল প্রসিডিউর মামলা দিয়ে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page