March 15, 2026, 10:12 pm
শিরোনামঃ
আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে রংপুরে ছেলেকে হত্যার পর মায়ের আত্মহত্যা বাগেরহাটে দোকান বন্ধ করে ফেরার পথে ব্যবসায়ীকে গুলি করে হত্যা চট্টগ্রামে স্বামীর ইটের আঘাতে স্ত্রী নিহত ইরানের সরকার পতন হলে নেতৃত্ব দিতে প্রস্তুত নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : “প্রবাসীর অধিকার, আমাদের অঙ্গীকার বৈষম্যহীন বাংলাদেশ, আমাদের সবার” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় টিটিসিতে নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সোমবার ২৭ জানুয়ারি মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) মাগুরা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ইটখোলা এর আয়োজনে সেমিনার হয়।
জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনারে মাগুরা টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম।
এছাড়াও সেমিনারে উপস্থিত ছিলেন মাগুরা পলিটেকনিক অধ্যক্ষ প্রকৌশলী মোঃ মুনির হোসেন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস আবু মোঃ রেজাউল করিম,  মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সভাপতি মোঃ ফারুক আহমেদ, বাংলাদেশ সাংবাদিক সংস্থা মাগুরা জেলা সভাপতি ও মাগুরা রিপোর্টার্স ইউনিটি সাংগঠনিক সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম সহ প্রমুখ।
উপস্থাপনায় ছিলেন মাগুরা টিটিসি ইলেকট্রনিকস ইন্সট্রাক্টর মোঃ রুবেল হাসান, অটোমেটিভ ইন্সট্রাক্টর মোঃ মামুন হোসেন, কম্পিউটার ট্রেড ইন্সট্রাক্টর মোঃ শাহিন আলম।
টিটিসি অধ্যক্ষ মোঃ শহীদুল ইসলাম বলেন, বিদেশগামী প্রত্যেককে শুরুতে বীমা করার জন্য ৪৯০ টাকা দিতে হবে এবং ওয়েজঅনার্স কল্যান বোর্ড দিবে ৫০০ টাকা করে বীমার জন্য। ফ্রি ভিসায় যাবেন না, সরকারি রেজিষ্ট্রেশনকৃত এজেন্সির মাধ্যমে জেনে বুঝে বিদেশ যাবেন কোন ভাবেই প্রতারক বা দালালের মাধ্যমে বিদেশ যাবেন না।
প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন, আমরা যেন মানবপাচারে স্বীকার না হই সেজন্য বৈধ ভাবে বিদেশ যেতে হবে কোন ভাবেই সমুদ্র পাড়ি বা বর্ডার ক্রস করে চোরাই পথে বিদেশ যাবো না। আর বিদেশ থেকে অবশ্যই ব্যাংকের মাধ্যমে টাকা পাঠাতে হবে দেশে কোনভাবেই হুন্ডির মাধ্যমে টাকা পাঠানো যাবে না।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page