November 21, 2026, 1:14 am
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় তারুন্যর উৎসব টি ১০ ক্রিকেট খেলায় বিভাগীয় পর্যায়ে মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট

ফারুক আহমেদ, মাগুরা :  এসো দেশ বদলাই পৃথিবী বদলাই নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব-২০২৫, মাগুরা জেলার সকল সরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের সমন্বয়ে টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। বুধবার ৫ ফেব্রুয়ারি সকাল ৯ টার সময় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট খেলার মাঠে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট এর আয়োজনে ক্রিকেট খেলা হয়।
চারটি দলের অংশ গ্রহণে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৯টার সময় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে টুর্নামেন্টের শুভ সূচনা হয়।

মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ও অধ্যক্ষের রুটিন দায়িত্বে প্রকৌশলী মোঃ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ ডঃ মোঃ মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মাগুরা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের উপাধ্যক্ষ ড. এম. এস. নাজমুল হক। এছাড়া শালিখা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ও মহাম্মদপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষের প্রতিনিধি। অনুষ্ঠান সঞ্চালনা করেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট চিফ ইনস্ট্রাক্টর মোঃ জাহাঙ্গীর আলম।

ফাইনাল খেলায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউ ১ উইকেটে ১৩৩ রান করে এবং মাগুরা টিএসসি ১০ উইকেটে ৯১ রান করে। ৪২ রানে চ্যাম্পিয়ন মাগুরা পলিটেকনিক ইন্সটিটিউট। রানার্স আপ মাগুরা সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ। মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র ম্যান অব দ্যা ম্যাচ ইব্রাহিম বাবু ও ম্যান অব দা সিরিজ কাইয়ুম।

প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মাগুরা টিএসসি ও মহাম্মদপুর টিএসসি এরমধ্যে মাগুরা টিএসসি ৪ উইকেটে জয় লাভ করে। দ্বিতীয় ম্যাচে মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ও শালিকা টিএসসি এরমধ্যে অনুষ্ঠিত খেলায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউ ১০ উইকেটে জয়লাভ করে। ফাইনাল ম্যাচ মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট ও মাগুরা টিএসসি এর মধ্যে অনুষ্ঠিত খেলায় মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউ ৪২ রানে জয় লাভ করে বিভাগীয় পর্যায়ে খেলার জন্য মনোনীত হয়। খেলা শেষে বিজয়ীদের মধ্যে কফি বিতরণ করা হয়। খেলার সার্বিক পরিচালনার দায়িত্বে ছিলেন মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউটের ফিজিক্যাল এডুকেশন ইন্সট্রাক্টর মোঃ রবিউল ইসলাম।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page