October 18, 2026, 3:43 pm
শিরোনামঃ
সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মানোন্নয়নে সরকার ভাতা বাড়ানোর উদ্যোগ নেবে : প্রধানমন্ত্রী রাজনীতিবিদরা ইতিহাস লেখায় মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত হয়েছে : স্পিকার
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় দ্বিতীয় ধাপের উপজেলা নির্বাচনে যারা বিজয়ী হলেন

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় ৬ ষষ্ঠ উপজেলা পরিষদ ২য় ধাপের সাধারণ নির্বাচন ২০২৪ অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার ২১ মে মাগুরার শালিখা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট শ্যামল কুমার দে ও মহম্মদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুল মান্নান বেসরকারিভাবে চেয়ারম্যান বিজয়ী হয়েছেন।

প্রাথমিক বেসরকারি ফলাফল বার্তা প্রেরণ শিটে ৫৪ টি কেন্দ্র থেকে শালিখা উপজেলা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট শ্যামল কুমার দে আনারস প্রতীকে ৩১ হাজার ১৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ রেজাউল ইসলাম মটর সাইকেল প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৭৮৪ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে এ্যাডভোকেট সজিব হোসেন ৩৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আশরাফুল আলম টিউবওয়েল প্রতীকে পেয়েছেন ২২ হাজার ৫৩৭ ভোট। মহিলা ভাইস চেয়ারম্যান পদে জেসমিন আক্তার শাবানা ফুটবল প্রতীকে ১৮ হাজার ১১৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দী দিপ্তী গাঙ্গুলী পেয়েছেন ১৭ হাজার ৩২৫ ভোট। শালিখা উপজেলায় ৫৪ টি কেন্দ্রে ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৪৪ হাজার ২৫৫ জন।

মহম্মদপুর উপজেলায় স্বতন্ত্র প্রার্থী এ্যাডভোকেট মোঃ আব্দুল মান্নান আনারস প্রতীকে পেয়েছেন ৪৩ হাজার ৯৭৭ ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোহাম্মাদ কবিরুজ্জামান শালিক প্রতীকে পেয়েছেন ৩৩ হাজার ৯৬২ ভোট। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে মোঃ ঈদুল শেখ চশমা প্রতীকে ৪৮ হাজার ১৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোঃ সুজন শিকদার তালা প্রতীকে ২২ হাজার ১ ভোট পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে শামীমা হাসান হাঁস প্রতীকে ৩৮ হাজার ৫৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বপ্না রানী বিশ্বাস কলস প্রতীকে ১৭ হাজার ৪৯৫ ভোট পেয়েছেন। মহম্মদপুর উপজেলায় ৬৪ টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৮১ হাজার ৩৬২ জন।

সহকারী রিটার্নিং অফিসারের সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে ফলাফল প্রদানকারীর নাম ও পদবী হলো মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পলাশ মন্ডল ও শালিখা উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার হরেকৃষ্ণ অধিকারী।

আজকের বাংলা তারিখ

  • ১৮ই অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page