March 8, 2026, 10:00 am
শিরোনামঃ
যশোরে ভেষজ উদ্ভিদ গবেষণা ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়ে কৃষি মন্ত্রীর সাথে মতবিনিময়  সরকার সকল স্তরে নারীর সক্রিয় ও কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ : প্রধানমন্ত্রী  তেলের পর্যাপ্ত মজুদ আছে ; উদ্বিগ্ন হওয়ার কিছু নেই : জ্বালানিমন্ত্রী ভিসার মেয়াদ শেষ হওয়া প্রবাসীদের জন্য হটলাইন চালু করেছে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় যানবাহনভিত্তিক জ্বালানি তেল সরবরাহের পরিমাণ নির্ধারণ করেছে সরকার নওগাঁয় আওয়ামী লীগ কার্যালয়ে বঙ্গবন্ধু ৭ই মার্চের ভাষণ প্রচারের ভিডিও ভাইরাল খুলনায় ৫টি বিদেশী পিস্তল ও গুলিসহ এক নারী আটক দেশের উত্তরাঞ্চলের পাঁচ জেলার সমতল ভূমিতে চা উৎপাদনে রেকর্ড গাজীপুরের শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় নারীকে গুলি ও স্বামীকে কুপিয়ে জখম ভূখণ্ড ব্যবহার করে হামলা না হলে প্রতিবেশী দেশগুলোতে আর আক্রমণ নয় : ইরানে প্রেসিডেন্ট
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় “উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্প” পাট অধিদপ্তরের অধীনে নির্বাচিত পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা-২০২৫ অনুষ্ঠিত হয়। সোমবার ২ জুন সকাল ৯.৩০ টার সময় মাগুরা সদর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে মাগুরা সদর উপজেলা প্রশাসন এবং মাগুরা সদর পাট অধিদপ্তর, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এর আয়োজনে কর্মশালা করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসিবুল হাসান।
এছাড়াও ভিডিও কলে কৃষকদের সাথে কথা বলেন ঢাকা পাট অধিদপ্তর যুগ্ম মহাসচিব ও মহাপরিচালক (দায়িত্ব) সত্যকাম সেন। নির্বাচিত পাট প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) প্রকাশ চন্দ্র সরকার, মাগুরা সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ তোজাম্মেল হোসেন, মাগুরা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবউল ইসলাম, মাগুরা সদর পাট উন্নয়ন কর্মকর্তা উপসহকারী মোঃ মমিনুজ্জামান।

প্রশিক্ষণ কর্মশালায় ৭৫ জন কৃষক-কৃষাণী অংশ গ্রহণ করেন, আর রবি-১ ও ৯৮৯৭ তোষা জাতের পাট ও পাট বীজ উৎপাদন, সংরক্ষণ, মনিটরিং সহ ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করা হয়।

মাগুরা জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহাবুবউল ইসলাম বলেন, পাট চাষ করতে বদ্ধ মিক্সার স্প্রে করতে হবে। তুঁতে ৩৫৭ গ্রাম, চুন ৩৫৬ গ্রাম ও পানি ১৮ লিটার নিয়ে মিশ্রিত করলে কালার হবে আকাশী রংয়ের, এটা পাটের জমিতে ছত্রাক নাশক হিসেবে কাজ করে।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page