April 2, 2026, 1:59 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্কুলছাত্রীকে গণধর্ষনের ঘটনায় প্রধান আসামিসহ ২ জন আটক  মাগুরায় মিথ্যা চাঁদাবাজি মামলায় দুই সাংবাদিকের জামিন কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী বিএনপি নেতাকর্মীদের ২৩ হাজার ৮৬৫ মামলা প্রত্যাহার করা হয়েছে : সংসদে আইনমন্ত্রী চলতি মাসে ঝিনাইদহ ও ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হবে : পানি সম্পদ মন্ত্রী ৬৪ জেলায় ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী দক্ষিণ কোরিয়া পারমাণবিক হামলার হুমকিতে ইরান ভীত নয় : ঢাকায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত দেশে ফিরে এলো আরকান আর্মির হাতে আটক ১৪ জন জেলে নারায়ণগঞ্জে মজুত করা ১৩ হাজার ৯৮০ লিটার তেল জব্দ
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় পারিবারিক দ্বন্দ্বে অসহায় রঞ্জুর পরিবার 

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলার আলোকদিয়া গ্রামের কাওসার শেখের পুত্র রঞ্জু শেখ (৩৫) বিয়ে করেন প্রায় ৮ বছর হলো। একই এলাকার উদ্দুরপাড়ায় শাকিলা (২৫) নামের মেয়েকে বিয়ে করার কয়েক বছর পর একটি কন্যা সন্তানের জন্ম হয় দম্পতির। এখন ঐ মেয়েকে নিয়ে শাকিলা তার বাবার বাড়িতে চলে যায় পাঁচ মাস পূর্বে।
রঞ্জু আরো জানায়, তার স্ত্রী  আসতে চাইছে না অথচ বিভিন্ন সময়ে মিথ্যা মামলা দেওয়ার হুমকি দিয়ে আসছে শাকিলার পরিবার। রঞ্জু তার স্ত্রী সন্তানকে ফিরে পেতে চাইছে। স্ত্রী না আসলে তার ছোট সন্তানকে যেনো ফেরত দেওয়া হয়। কিন্তু ছোট সন্তানকেও ফেরত দিচ্ছে না শাকিলা ও তার পরিবার। এমতাবস্থায় রঞ্জু শেখ এলাকাবাসী এবং আইনের কাছে সুবিচার চেয়েছেন।
এসব বিষয়ে শাকিলার বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে শাকিলার মা জানায় তার মেয়ে ঢাকায় চাকরি করে। তাদের দাম্পত্য কলহ দীর্ঘদিনের। মেয়ে যদি সংসার না করে তবে শিগগিরই সমস্যার সমাধান করা হবে বলে জানান তিনি।
স্থানীয় বগিয়া ইউপি মেম্বার মোঃ সাহেব আলী জানান, রঞ্জু ও শাকিলা দম্পতির এই কলহ দীর্ঘদিন ধরে শুনে আসছি। নিজেও কয়েকবার তাদের শালিশ করেছি। দুইজনের মনোমালিন্যতার কারণে দুই পরিবারে বিভিন্ন সমস্যা হচ্ছে বলে জানান তিনি। মিথ্যা মামলার বিষয়ে জানতে চাইলে মেম্বার বলেন, মামলা করলে দুপক্ষেরই ক্ষতি। শাকিলা ঢাকায় রয়েছে। বাড়িতে আসলে স্থানীয় গন্যমান্য ব্যাক্তিরা বসে সমস্যা সমাধানের চেষ্টা করবো।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page