September 12, 2026, 12:57 am
শিরোনামঃ
বেনাপোলে শুল্ক পরিশোধ ছাড়াই তিন ট্রাক পণ্য বের করার অভিযোগে দুই অফিসার ক্লোজ সিএমএইচে আহত ক্যাপ্টেন মহিউদ্দিনকে দেখতে গেলেন প্রধানমন্ত্রী জানুয়া‌রি-মার্চের মধ্যে পদ্মা ব‌্যা‌রে‌জের নির্মাণ কাজের উদ্বোধন হবে : পা‌নিসম্পদ মন্ত্রী স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ভারতের সঙ্গে করা বিগত ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার বরগুনায় ৩৫০ কেজি হরিণের মাংসসহ ১ জন আটক ফরিদপুরে ফুচকা খাওয়ার সময় হাসাহাসি নিয়ে সংঘর্ষে ৬ জন আহত এআই ব্যবহার করে ক্ষেপণাস্ত্রের সফটওয়্যার তৈরি করেছে হুথিরা মার্কিন নৌসচিবকে ধন্যবাদ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হামাসের খান ইউনিস ব্রিগেডের কমান্ডারকে হত্যার দাবি ইসরায়েলের
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এসডিএফ এর র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : ”করবো ভূমি পুনরুদ্ধার, রুখবো মরুময়তা, অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা ” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে মাগুরায় বিশ্ব পরিবেশ দিবস উদযাপন হয়। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের কার্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবার ৫ জুন জেলা প্রশাসনের কার্যালয় থেকে সকাল ১০ টায় র‌্যালি বের হয়ে ভায়নার মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসনের কার্যালয়ে র‌্যালি শেষে অফিস সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়াজন করা হয়। সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের (সার্বিক)। বিশেষ অতিথি ও স্বাগত বক্তব্য প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সহ অন্যান্য কর্মকর্তাগণ, অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন এসডিএফ মাগুরা জেলার জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান, এসডিএফ এর জেলা কর্মকর্তা অনুপ কুমার মন্ডল, মো. রাশেদুল ইসলাম , শরফুদ্দিন সাগর, নাজমুল হোসেন, ও ক্লাস্টার কর্মকর্তা জয়দেব ভক্ত, মো. আরিফুল ইসলাম, ক্লাস্টার ফ্যাসিলেটরগন সহ বিভিন্ন গ্রাম সমিতির সদস্যবৃন্দ। এছাড়াও বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। উল্লেখ যে এসডিএফ জেলা অফিস ও সদর উপজেলার ৩টি ক্লাস্টার ৬নং রাজিবেরপাড়া, ৭নং শত্রুজিৎপুর, ৮নং জগদল যৌথ ভাবে দিবসটি উদযাপন করে এবং মাগুরা জেলার মহম্মদপুর ও শালিখা উপজেলা প্রশাসনের আয়োজনে এসডিএফ এর ৫ টি ক্লাস্টারের ৫ জন ক্লাস্টার কর্মকর্তা সহ প্রায় ২০০ জন গ্রাম সমিতির সদস্য উপস্থিত হয়ে দিবস উদযাপন করে। আলোচনা সভায় অতিথিরা পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরেন এবং বিভিন্ন ক্ষেত্রে মাগুরা জেলার অগ্রগতি পর্যালোচনা করেন। উল্লেখ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এসডিএফ মাগুরা জেলা কার্যালয়ের সহযোগিতায় ৮ টি ক্লাস্টার অফিসে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এসডিএফ মাগুরা জেলায় ২০০ টি গ্রাম সমিতি সমন্বয়ে প্রায় ২ হাজার ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে বৃক্ষ রোপণ কার্যক্রম বৃদ্ধি করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তাগণ জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page