October 9, 2026, 9:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে এসডিএফ এর র‌্যালী ও আলোচনা সভা

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : ” জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যত হোক আলোকিত ” এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপন হয়। দিবসটি উপলক্ষে এসডিএফ মাগুরা জেলা কার্যালয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার ১৬ এপ্রিল এসডিএফ মাগুরা জেলা কার্যালয় থেকে সকাল ১০ টায় র‌্যালি বের হয়ে স্টেডিয়ামের মোড় প্রদক্ষিণ করে পুনরায় জেলা কার্যালয়ে র‌্যালি শেষে অফিস সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়াজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন এসডিএফ জেলা ব্যবস্থাপক মাহমুদ হাসান।  স্বাগত বক্তব্য ও অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্বাস্থ্য ও পুষ্টি কর্মকর্তা ডা. নূর জাহান আশা, অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কর্মকর্তা (এমইএল এন্ড জিএ) অনুপ কুমার মন্ডল, ১নং আড়পাড়া ক্লাস্টার (এইচ এন্ড এন ফ্যাসিলিটেটর) রিতু বিশ্বাস। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএফ জেলা কর্মকর্তা ওমর ফারুক (অর্থ ও প্রশাসন), জেলা কর্মকর্তা রুবেল হোসেন (আইটি এন্ড এমআইএস) এসডিএফ মাগুরা জেলার সকল ক্লাস্টারের (এইচ এন্ড এন) ফ্যাসিলিটেটর এবং স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যবৃন্দ। আলোচনায় অতিথিবৃন্দ বিশ্ব স্বাস্থ্য দিবস উদযাপনের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরেন এবং গ্রাম সমিতির স্বাস্থ্য ও পুষ্টি সহায়তা কমিটির সদস্যদের উক্ত বিষয়ে গ্রাম পর্যায়ে আলোচনা করার পরামর্শদেন।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page