April 9, 2026, 10:43 pm
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার সংসদীয় প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ভিডিপি দিবস উদযাপন উপলক্ষে র‍্যালী ও স্বেচ্ছায় রক্তদান

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় ভিডিপি দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। রবিবার ৫ জানুয়ারি সকাল ৯ হতে ৯.৪৫ টার সময় নোমানী ময়দান মাঠ প্রাঙ্গনে বেলুন উড়ানো, শুভ উদ্বোধন ও ব্যানারসহ র‍্যালী ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি মাগুরা জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের আয়োজনে করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা কমান্ড্যান্ট মোঃ  মাহবুবুর রহমান সরকার।
এছাড়াও উপস্থিত ছিলেন, মহাম্মদপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা ও (ভারপ্রাপ্ত) সহকারী জেলা কমান্ড্যান্ট নেস্তোয়ারা, টিআই প্রতাপ রায়, টিআই স্বপ্না দত্ত, শালিখা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মর্জিনা খাতুন, টিআই স্বপ্নাজ খাতুন, টিআই আনিসুর রহমান, শ্রীপুর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা নারগিস আরা পারভীন, টিআই মোঃ টিপু বিশ্বাস, টিআই মমতাজ বেগম, মাগুরা সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ষষ্ঠী রাণী মজুমদার, টিআই মোঃ মানিকুল ইসলাম, মনিটরিং মোঃ আসাদুজ্জামান, ব্যাটালিয়ান ক্যাম্প কমান্ডার আবু তালেব, ৪ উপজেলার দলনেতা দলনেত্রী ভিডিপি সদস্য, ইউনিয়ন আনসার কমান্ডার, সদর কোম্পানি কমান্ডার, সহকারী কোম্পানি কমান্ডার সহ প্রমুখ।
স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে রক্তদান করে ভিডিপি সদস্য শ্রীকান্ত ও শেখ জসিম। মাগুরা ৪ উপজেলা থেকে ১৫০ জন আনসার ও ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page