September 7, 2026, 5:51 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনার অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী ৭ জানুয়ারির নির্বাচনকে সন্ত্রাসমূলক কর্মকান্ডের মাধ্যমে বাধাগ্রস্ত করার লক্ষ্যে মাগুরায় বিভিন্ন ভোট কেন্দ্রে নাশকতার পরিকল্পনার অভিযোগে জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোহাম্মদ সজিব শেখকে (৩১) গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

সজিব শেখ শহরের পুলিশ লাইন এলাকার মোসলেম শেখের ছেলে।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টায় পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মশিউদ্দৌলা রেজা সাংবাদিকদের জানান, গতকাল বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা ছাত্রদলের সহ-সভাপতি সজিব শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের পর তার মোবাইল ফোন বিশ্লেষণ করে ও তার বর্ণনা মতে নির্বাচনের দিন কেন্দ্র ভিত্তিক নাশকতার পরিকল্পনা পায়। এছাড়া বৃহস্পতিবার বিকেল ৪ টার দিকে তার মোবাইল ফোন একটি গ্রুপ কল থেকে জানা যায়, বিএনপির নেতাকর্মীদের ঢাকা থেকে মাগুরায় চলে আসা, হরতাল জোরদার করা, নির্বাচনের দিন ভোটাররা যাতে ভোটকেন্দ্রে যেতে না পারে সে লক্ষ্যে মানুষের মধ্যে ভীতি সৃষ্টির জন্য সাউন্ড গ্রেনেড, চকলেট বোমা, পটকা, নিজস্ব প্রযুক্তিতে তৈরি হাত বোমা সংগ্রহ, গুরুত্বপূর্ণ স্থানসহ প্রতিটি ভোট কেন্দ্রে কমপক্ষে তিনটি করে হাত বোমা ব্যবহার নিশ্চিত করা, গুলতি দিয়ে কাঁচের বল ব্যবহার করা, আতঙ্ক সৃষ্টি করার লক্ষ্যে প্রশাসন বিশেষ করে পুলিশের উপর গুপ্ত হামলা করার পরিকল্পনা করা হয়েছে। এ কাজের জন্য ২ লাখ টাকা কেন্দ্রে থেকে পাওয়া গেছে। বাকি টাকা মনোয়ার হোসেন খান ও আলী আহমদ ব্যবস্থা করবেন। এছাড়া তার মোবাইলে হোয়াটসঅ্যাপে অন্যান্য গ্রুপে ও ব্যক্তিগত চ্যাটে আরো নাশকতার পরিকল্পনা সংক্রান্ত অনেক তথ্য পাওয়া যায়।
গ্রেফতারকৃত সজিবের বিরুদ্ধে দু’টি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে। সম্প্রতি সে জামিনে মুক্তি পায়। সে সহ তার সহযোগী নেতাকর্মীরা এলাকায় প্রবেশ করতে শুরু করেছে। সজিবকে গ্রেফতার করার সময় তার সঙ্গে তার ব্যবহৃত মোবাইলটি পাওয়া যায়।
পুলিশ সুপার আরো জানান, নির্বাচনে জনগণ নির্বিঘেœ ও উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারবেন। এ জন্য ছয় স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যেকোনো ধরণের নাশকতা মোকাবেলায় জেলা পুলিশ ও অন্যন্য আইন-শৃঙ্খলাবাহিনী সক্ষম ও সম্পূর্ণভাবে প্রস্তুত। নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ৫ হাজার ৬৮ জন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কাজ করবে বলে তিনি জানান।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page