September 27, 2026, 3:13 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় যুবদলের সভাপতির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের বিরুদ্ধে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ করেছেন মাগুরা জেলা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ হাসান খান।

মাগুরা জেলা বিএনপির সাবেক কমিটির সদস্য ঠিকাদার ফরিদ খান মঙ্গলবার বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং মাগুরা জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর লিখিত এ অভিযোগপত্রটি দিয়েছেন।

অভিযোগ পত্রে ঠিকাদার ফরিদ খানের অভিযোগ- এলজিইডির আমপান প্রজেক্টের আওতায় মাগুরা-বুনাগাতি সড়ক মেরামতের লক্ষ্যে তিনি ৭ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা চুক্তিমূল্যের একটি ঠিকাদারির কার্যাদেশ পেয়েছেন; কিন্তু মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি ওয়াসিকুর রহমান কল্লোল এ কাজের বিপরীতে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। দাবিকৃত এই টাকা না দিলে ঠিকাদারি কাজ বন্ধ করে দেওয়া হবে বলেও তিনি হুমকি দিয়েছেন; যার পরিপ্রেক্ষিতে প্রতিকার চেয়ে তিনি অভিযোগপত্রটি দাখিল করেছেন।

সরকারি কাজে বাধা দেওয়া এবং চাঁদা দাবির সত্যতা স্বীকার করে মাগুরা চেম্বার অব কমার্সের ভারপ্রাপ্ত সভাপতি বিএনপি নেতা ফরিদ হাসান খান বলেন, যুবদল সভাপতি কল্লোল মোবাইল ফোনের মাধ্যমে চাঁদা দাবি করেছেন। যে বিষয়টি রেকর্ড আকারে সংরক্ষিত আছে। বিষয়টি তদন্ত করলে প্রমাণিত হবে।

অভিযোগের বিষয়ে মাগুরা জেলা জাতীয়তাবাদী যুবদলের সভাপতি অ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোল বলেন, আইন পেশার পাশাপাশি আমার ঠিকাদারি ব্যবসা রয়েছে। এলজিইডির ঠিকাদারি কাজে অংশ নিতে ৪টি সিডিউল ক্রয় করেছিলাম; কিন্তু ফরিদ হাসান খানসহ অন্যান্য ঠিকাদার কাজটি সমঝোতা করে ভাগ করে নেওয়াতে আমরা বঞ্চিত হয়েছি। ঠিকাদারি কাজের বহুল প্রচলিত ওই নেগোসিয়েশন প্রক্রিয়ার সুবিধা চাওয়ার কারণে আমার নামে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page