September 5, 2026, 5:53 pm
শিরোনামঃ
যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী যশোরের বাঘারপাড়ায় যুবদল নেতা রুবেল হত্যা মামলার ৩ আসামি অস্ত্রসহ আটক জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পররাষ্ট্রনীতি পরিচালিত হচ্ছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী ডাক বিভাগের রেকর্ড ; ২ মাসে পণ্য পরিবহন ৪০০ টন ভিজিটর ভিসা নিয়ে বাংলাদেশিদের সতর্ক করল মার্কিন দূতাবাস নারায়ণগঞ্জে মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে ৪ জনকে কুপিয়ে জখম‌ কক্সবাজারে দুই হাজার আইফোনসহ ৬ চীনা নাগরিক আটক লাদাখে সিন্ধু নদের ওপর বাঁধ দিলো ভারত ইরানের ‘পিকঅ্যাক্স’ পর্বতে শিগগিরই হামলার হুমকি ট্রাম্পের ৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় সাংবাদিকের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলা জজ আদালতের সামনে দৈনিক আমার সংবাদ, Daily voice of Asia ও মুভি বাংলা টিভির জেলা প্রতিনিধি মিরাজ আহমেদের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সাংবাদিক মিরাজ আহমেদের নামে করা মিথ্যা ও যড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করা হয়েছে। রবিবার ৩১মার্চ সকালে ১১ টার সময়  মাগুরা জেলা জজ আদালতের সামনের সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেয়। সম্মিলিত মাগুরা সাংবাদিক সমাজ এ মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, শ্রীপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জোয়ার্দার স্বণালী রিয়া ও মাসুম মন্ডলের পরিবারের সদস্যদের মধ্যে সেনাবাহিনীর ভুয়া নিয়োগ’ নিয়ে দুটি পক্ষ বিবাদে লিপ্ত হয়। এরই জের ধরে উভয় পক্ষের মধ্যে কয়েক দফা ঝামেলা হয়। যার ফলে উভয় পক্ষই আইনের আশ্রয় নেয়। ভুক্তভোগী মাসুম মন্ডল শ্রীপুর থানা এবং মাগুরা জেলা আদালতে মামলা দায়ের করেন মামলা নং মাগুরা সি, আর ৩৬৪/২৪।
কোন প্রকার সমাধান বা মীমাংসা না হওয়ায় এর একপর্যায়ে ভুক্তভোগী মাসুম মন্ডল সাংবাদিক কর্মীদের আশ্রয় নিলে সাংবাদিক কর্মী তথ্যসূত্র নিশ্চিত হয়ে নিউজ প্রকাশ করেছে। আর এ ঘটনায় অভিযুক্ত জোয়ার্দার স্বণালী রিয়া। সাংবাদিক মিরাজ আহমেদ এর উপর আক্রমাত্মক হয়ে ফেসবুকে অপপ্রচার চালান এবং সাইবার ট্রাইবুনাল ঢাকা সাইবার নিরাপত্তা আইনে ২৩/২৪/২৫/২৬/২৯/৩৩ ধারা দিয়ে একটি মিথ্যা মামলা করেন। মামলায় মিরাজ আহমেদ কে উদ্দেশ্যমূলকভাবে ৪ জনের মধ্যে এক নাম্বার আসামি করা হয়েছে।
মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন মাগুরা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন, মাগুরা টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সদস্য সচিব ও সময় টেলিভিশনের মাগুরা জেলা প্রতিনিধ শেখ ইলিয়াস মিথুন, এসএ টেলিভিশন ও ঢাকা টাইমসের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, দৈনিক গ্রামের কাগজ ইকরাম হোসেন আকরাম, দৈনিক ভোরের ডাক জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন, মাগুরা সাংবাদিক ইউনিয়ন সহ-সভাপতি ও দৈনিক স্বদেশ প্রতিদিন, দৈনিক সমাজের কথা মাগুরা জেলা প্রতিনিধি ফারুক আহমেদ, আনন্দ টেলিভিশনের জেলা প্রতিনিধি সুজন মাহমুদ, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমরুল, দৈনিক খবর বাংলাদেশ জেলা প্রতিনিধি মিজানুর রহমান রেন্টু, দৈনিক বজ্রশক্তির মাগুরা জেলা প্রতিনিধি আলীম শেখ,দৈনিক পর্যবেক্ষণের মহম্মদপুর উপজেলা প্রতিনিধি শামীম আহমেদ, দৈনিক এশিয়া বানী মনির সহ প্রমুখ।
বক্তারা অবিলম্বে সাংবাদিক মিরাজ আহমেদের নামে করা মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহার করাসহ দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। পাশাপাশি সারা দেশে সাংবাদিক নির্যাতন বন্ধেরও দাবি জানানো হয় মানববন্ধন থেকে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page