November 20, 2026, 4:53 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় স্বাস্থ্য সহকারীদের ৬ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি 

ফারুক আহমেদ, মাগুরা :মাগুরায় স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সিভিল সার্জন অফিসের সামনে অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৮ই জুলাই সকাল ৯ টার সময় ২০২৫ ইং মাগুরা সদর, শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর চার উপজেলার স্বাস্থ্য সহকারীদের নিয়ে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
মাগুরায় স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রস্তাবিত মাঠ পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারীদের নিয়োগবিধি সংশোধন পূর্বক স্নাতক অথবা সমমান সংযুক্ত করে ১৪ তম গ্রেড প্রদান ও ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১ তম গ্রেড উন্নীতকরণ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ দফা দাবিনামা দ্রুত বাস্তবায়নের দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত। মাগুরা (সিএস) সিভিল সার্জন কর্মকর্তার কার্যালয়ের অফিসের সামনে বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মাগুরা জেলা শাখা, এর আয়োজনে ৬ দফা স্বাস্থ্য সহকারীদের দাবী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পালিত হয়।
বক্তব্য রাখেন বাংলাদেশ হেলথ এ্যাসিটেন্ট এসোসিয়েশন মাগুরা জেলা সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, মাগুরা সদর উপজেলা শাখা সভাপতি মোঃ সালাহউদ্দিন প্রমুখ। বক্তারা তাদের বক্তব্যে  বলেন
স্বাস্থ্য সহকারীদের ৬ টি দাবী হলো ১. নিয়োগবিধি সংশোধন করে স্নাতক/সমমান এবং ১৪ তম গ্রেড প্রদান।
২. ইন সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণ সনদ প্রাপ্তদের ১১তম গ্রেড প্রদানসহ টেকনিক্যাল পদমর্যাদা প্রদান।
৩. পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড নিশ্চিত করতে হবে।
৪. স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য পরিদর্শকগণ পূর্বের নিয়োগ বিধি দ্বারা নিয়োগপ্রাপ্ত হলেও সকলকেই প্রশিক্ষণ বিহীন স্নাতন পাশ স্কেলে আত্মীকরণ করতে হবে।
৫. বেতন স্কেল উন্নতী/পুনঃনির্ধারনের পূর্বে স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ যত সংখ্যক টাইম স্কেল (১/২/৩ টি)/উচ্চতর স্কেল (১/২ টি) প্রাপ্ত/প্রাপ্ত হয়েছেন তা উন্নীত পুনঃনির্ধারিত বেতন স্কেলের সাথে যোগ করতে হবে।
৬. পূর্বে ইন সার্ভিস ডিপ্লেমা (এস আই টি) কোর্স সম্পূর্ণকারী স্বাস্থ্য সহকারী/সহকারী স্বাস্থ্য পরিদর্শক/স্বাস্থ্য পরিদর্শকগণ ডিপ্লেমা সম্পর্ণকারী সমমান হিসেবে গণ্য করতে হবে।
আজ মাগুরা চার উপজেলা থেকে ১১৯ জন বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন মাগুরা জেলা শাখার সদস্যরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ২০শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ৯ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page