September 7, 2026, 1:36 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় সড়ক দুর্ঘটনায় ৩  জন নিহত  

অনলাইন সীমান্তবাণী ডেস্ক মাগুরা জেলার শালিখা উপজেলার হাজামবাড়ী এলাকায়সড় দুর্ঘটনায় দুই নারীসহ ৩ জনের মৃত্যু হয়েছে। সিএনজি (মাহেন্দ্র) ও যাত্রীবাহি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ওই ঘটনায় আহত হয়েছে ৫ জন। বৃহষ্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিনজন হলেন যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেলবাড়িয়া এলাকার কালিপদ শিকদারের ছেলে মধু শিকদার (৫৫), নিতাই দের স্ত্রী নিরুপা রানী দে (৫০) ও নারায়ণ চন্দ্র দের স্ত্রী পুষ্পা রানী দে (৪৮)। নিহতদের সকলের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলার নারকেল বাড়িয়া এলাকায়। এ ঘটনায় আহত ৫ জন মাগুরা ও যশোর হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে।
শালিখা থানার ওসি (তদন্ত) গৌতম ঠাকুর বলেন, হতাহতরা সবাই মাগুরা শ্রীপুর উপজেলার একটি ধর্মীয় অনুষ্ঠান শেষ করে নিজ এলাকায় ফিরছিলেন। তারা উপজেলা হাজামবাড়ী এলাকায় পৌঁছলে তাদের বহনকারি যানটিকে সামনে  থেকে  ধাক্কা দিয়ে চলে যায় মাগুরা মুখী একটি যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই নিহত হন সিএনজির দুই নারী যাত্রী। আহত অবস্থায় মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পর মৃত্যু হয় তৃতীয় ব্যক্তির।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page