November 20, 2026, 10:02 pm
শিরোনামঃ
খুলনা বিভাগে ১০ মাসে হত্যাকাণ্ডে শীর্ষে যশোর গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণে ছাত্ররাই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে : রাষ্ট্রপতি এবার শেখ হাসিনার স্বাক্ষরসহ পাসপোর্টের আবেদন তার আইনজীবীর ; স্বাক্ষর ঘিরে চলছে সমালোচনা পিরোজপুরে আদালত প্রাঙ্গণে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ গোপালগঞ্জে সংবাদ সম্মেলন করে জামায়াত নেতার পদত্যাগ সিরাজগঞ্জে এনসিপি নেতার বাড়ির সামনে পেট্রোল ঢেলে আগুনের অভিযোগ ট্রাম্প পরিবার ও ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তের প্রস্তুতি ; নথিপত্র সংরক্ষণের নির্দেশ ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ২৬ সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত ইসরায়েল-সৌদি-লেবাননে ৪৫ দিনে ১৭ সুরক্ষিত বাংকার নির্মাণ করবে যুক্তরাষ্ট্র যশোরে আওয়ামী লীগের ৯ জন নেতাকর্মী আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় হাজরাহাটি এলাকায় ৬ শতাংশ জমিতে জোরপূর্বক দোকান ঘর নির্মার্ণের অভিযোগ 

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরার শালিখা উপজেলার শালিখা ইউনিয়নের হাজরাহাটি এলাকায় মশিয়ার রহমান শেখের ৬ শতাংশ জমিতে অবৈধউপায়ে জোরপূর্বক দোকান-ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। জমির মালিক মোঃ মশিয়ার রহমান শেখ পিতা- ছলেমান শেখ, গ্রাম- হাজরাহাটি, ইউপি- শালিখা, থানা- শালিখা মাগুরা। জমির গ্রহীতা ৯.৫৬০ শতাংশ নবিরন নেছা পিতা- মৃত হাসিম সরদার, স্বামী- এলাহী মোল্লা, গ্রাম- কাতলী, ইউপি- শতখালী, থানা- শালিখা মাগুরা। কবলা দলিল নং- ৩৬৯৭/২০২৩ ও রেজিষ্ট্রেশন তারিখ ১১/১০/২০২৩ তারিখ। দানকৃত জমি ৫ শতাংশ দলিল নং- ৩৬৯৮/২০২৩ হাজরাহাটি রাহিমিয়া হাফিজিয়া মাদ্রাসা। এসএ ৯৮৯ নং খতিয়ান আরএস ১/১, ১১৯৯ এবং আর এস ১৪৪৫ দাগের ২০ শতাংশ জমির মধ্যে ৯.৫৬০ শতাংশ জমি নবিরন নেছা ও ৫ শতাংশ জমি রাহিমিয়া মাদ্রাসার নামে আর বাকি সাড়ে ৫ শতাংশ মশিয়ার রহমান শেখের নামে আছে। গত ২৪/০৬/২০১৯ তারিখে বিচারক যুগ্ম জেলা জজ ল্যান্ড সাভে ট্রাইব্যুনালে মশিয়ার রহমান শেখের পক্ষে আদেশ অত্র রেকর্ড ২য় আর এস ১/১ ও ১৩৫৭/২০১৬ এলএসটি ডিক্রিতে মশিয়ার রহমান শেখের পক্ষে।
এসএ ৯৮৯ নং খতিয়ান ভুক্ত জমিতে হাজারী লাল অধিকারী এর নামে লিপিবদ্ধ থাকাবস্থায় মৃত্যুবরন করলে তার কন্যা নিভা রাণী অধিকারী এর নিকট হইতে গত ৩০/১১/২০০৮ তারিখে সোলেমান শেখ এর নামে কবলা দলিলে প্রস্তুত করাইয়া উক্ত দলিলে রেজিস্ট্রার না করে চলে যায়। তাহাতে গত ১৬/০৩/২০০৯ তারিখে সহকারী জজ আদালত শালিখা গ্রহিতা বরাবর ৬০২ নং কবলা দলিলে রেজিস্ট্রি হয়েছে।
জমির মালিক মশিয়ার রহমান শেখ জানান, আমার ৬ শতাংশ জমির উপর অবৈধভাবে জোরপূর্বক দোকান ঘর নির্মাণ করার জন্য কাতলী গ্রামের এলাহি মোল্লা লোকজন নিয়ে মাটি খনন করে গর্ত করে ঢালাই কাজের চেষ্টা করছে। তিনি আরও বলেন, বাঁধা দিতে গেলে আমাদের পরিবারের সবাইকে খুন ও জখমের হুমকি ধামকি দিচ্ছে।
এলাহি মোল্লা জানান, সোলেমান শেখ অনেক বছর পূর্বে ১৬ শতাংশ জমির বায়না নামা করেছে কিন্তু জমির দলিল রেজিষ্ট্রি হয়েছে ৯.৫৬০ শতাংশ।
গোপন সূত্রে জানা যায়, শালিখা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে ইতিমধ্যে জমির বিষয় নিয়ে কথা উঠেছে এবং কাজ বন্ধ আছে।

আজকের বাংলা তারিখ

  • ২১শে নভেম্বর, ২০২৬
  • ৬ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১০ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page