September 11, 2026, 7:41 am
শিরোনামঃ
ভারতে আটক ও সাজাভোগ শেষে বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন ৪৭ বাংলাদেশি নাগরিক যশোরের আওয়ামী লীগ নেতা মোস্তফা ফরিদের উচ্চ আদালতে জামিন ; শ্যোন অ্যারেস্টের আবেদন ‘মাননীয়’ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিজ দপ্তর থেকেই কার্যকর করছেন প্রধানমন্ত্রী সরকার সংবাদমাধ্যমকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে চায় : তথ্যমন্ত্রী ন্যায়বিচার ও রোহিঙ্গা প্রত্যাবাসন একসঙ্গে এগিয়ে নিতে হবে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিপুল অস্ত্রশস্ত্রসহ সুন্দরবনের ‘নানা ভাই বাহিনীর’ আত্মসমর্পণ ঝিনাইদহে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা ব্রাহ্মণবাড়িয়ায় ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ আটক মার্কিন ড্রোন ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান মক্কা জোট সম্প্রসারণের কোনো পরিকল্পনা নেই : পাকিস্তান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় হেলমেট-মাস্ক পরে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাগুরায় হেলমেট ও মাস্ক পরে জেলা আওয়ামী লীগের ব্যানারে ঝটিকা মিছিল করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে ঢাকা-মাগুরা মহাসড়কের পিটিআই স্কুলের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে গণপূর্ত অফিসের সামনে গিয়ে শেষ হয়।

গত বছরের ৫ আগস্টের পর মাগুরায় এটাই প্রথম আওয়ামী লীগের কোনো কর্মসূচি। ইতোমধ্যে ঝটিকা মিছিলের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

একটি ভিডিওতে জেলা আওয়ামী লীগের ব্যানারে মিছিলে অংশ নেওয়া ১৪-১৫ জন নেতাকর্মীকে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’, ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’-সহ বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

ব্যানারে লেখা ছিল, অবৈধভাবে ক্ষমতা দখলকারী স্বৈরাচার সরকারের দায়ের করা মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে এবং অবৈধ ট্রাইব্যুনালে বিচার প্রহসন বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল। অংশগ্রহণকারীরা মাঙ্কি টুপি, হেলমেট ও মাস্ক পরে মহাসড়কে দ্রুত মিছিল করে চলে যায়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page