September 7, 2026, 6:10 pm
শিরোনামঃ
মাগুরায় বিদ্যালয়ের নৈশপ্রহরীর বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয়
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ২ ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার ; আটক ২

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাগুরার মহম্মদপুরের নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের একটি মাঠ থেকে দুই ভাইয়ের গলাকাটা লাশ উদ্ধার করেছে মহম্মদপুর থানা পুলিশ।
রোববার (৩১ অক্টোবর) সকালে তাদের লাশ উদ্ধার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় অস্ত্র পাওয়া গেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ মেহেদী হাসান বিপ্লব ও আসিফ শিকদার নামে দুজনকে আটক করেছে। আটক হওয়া ওই দুই ব্যক্তি পানিঘাটা গ্রামের ফারুক শিকদারের ছেলে।

নিহত দুই ভাইয়ের পরিচয়- সবুজ (২৫) ও হৃদয় (১৮)। তারা দুজন পানিঘাটা এলাকার মঞ্জুর মোল্লার ছেলে।

সূত্র জানায়, রোববার সকালে স্থানীয় নহাটা ইউনিয়নের পানিঘাটা গ্রামের চান্দের মাঠ এলাকায় মাঠে কাজ করতে গিয়ে শ্রমিকরা দুটি লাশ পড়ে থাকতে দেখে। বিষয়টি তারা পুলিশকে জানায়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠান। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিবেশীদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটানো হয়ে থাকতে পারে।

সবুজ ও হৃদয়ের বড় ভাই আবুল কালাম বলেন, ‌‘শনিবার রাত সাড়ে আটটার দিকে ফারুক শিকদারের ছেলে আশিক, বিপ্লব ও হাসিব শিকদার- দুই ভাইকে খুঁজতে বাড়ির ওপর আসে। পরে সকালে আমার দুই ভাইয়ের গলাকাটা লাশ পাওয়া গেছে বলে জানতে পারি।’

তিনি আরও বলেন, ‘এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ঘটনার সুষ্ঠু তদন্ত করে হত্যায় জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচারের দাবি জানাচ্ছি।’

মহম্মদপুর থানার ওসি মো. বোরহান উন ইসলাম বলেন, ‘লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page