October 4, 2026, 7:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আদালতের ডিক্রিপ্রাপ্ত জমি দখলের অভিযোগ ; বিবাদীদের বিরুদ্ধে গ্রামবাসীর ক্ষোভ ও মানববন্ধন যশোরের শার্শায় পৃথক অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সারিতে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ থেকে বিনামূল্যে শ্রমিক নেবে মালয়েশিয়া : শ্রমমন্ত্রী বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ : মাইকেল মিলার  নোয়াখালীতে বিভিন্ন মাদক মিশিয়ে বানানো ‘ঝাক্কাস’ সেবন করে তরুণের মৃত্যু ; ৪ জন হাসপাতালে সিরাজগঞ্জে পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার যুক্তরাষ্ট্রের সম্ভাব্য আক্রমণের জন্য প্রস্তুতি নিচ্ছে কানাডা আকাশেই গতিপথ বদলাতে সক্ষম এআই ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ৩৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলার সদর থানার মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজাসহ পলাশ মন্ডল (৩৭) নামের এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার ১ জুলাই সকাল ১১.৩০ টার সময়ে শত্রুজিৎপুর ইউনিয়নের সিংহডাঙ্গা দক্ষিণ পাড়ায় ৩৫ কেজি ৩ বস্তা গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক করেছে মাগুরা সদর থানার পুলিশ।

মাগুরা জেলা পুলিশ সুপার মোঃ মশিউদ্দৌলা রেজা, পিপিএম(বার) মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করে মাদক উদ্ধারে ব্যাপক অভিযান পরিচালনার নির্দেশ প্রদান করেন। যার ধারাবাহিকতায় মাগুরার সদর থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল এর তত্বাবধানে সদর থানাধীন শত্রুজিৎপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় অফিসার ফোর্স সহ মাগুরা সদর থানাধীন সিংহডাঙ্গা দক্ষিণপাড়া এলাকা হতে পলাশ মন্ডল কে (৩৭) পিতা-মোঃ মান্নাাফ মন্ডল হতে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা বা ৩ বস্তা সহ তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত বলে তথ্য পাওয়া যায়। ৩ টি পিপি পলিথিন বস্তার মধ্যে থেকে লাল, কালো ও সাদা পলিথিনে মোড়ানো লম্বা ও গোল করে প্যাকেট করা হয়েছে। মাগুরা সদর থানার ওসি (অপারেশন) নিমাই জানান, ৩৫ কেজি গাঁজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

এই সংক্রান্তে মাগুরা সদর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮-এ মামলা রুজু করা হয়।



Our Like Page