October 1, 2026, 12:41 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় ৬ টি ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলায় ৬ টি ইটভাটায় মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তরের অভিযান ও জরিমানা পরিচালিত হয়।
২০ জানুয়ারি সোমবার বেলা ১১ টার সময় হতে বিকাল ৫ টা পর্যন্ত ৪ টি ড্রাম চিমনি ও ২ টি ব্যারেল চিমনি ইটভাটায় অভিযান করে জরিমানা ও কাঁচা ইট ধ্বংস করা হয়।
ইটভাটায় অভিযান পরিচালনা করেন খুলনা বিভাগীয় কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা পরিবেশ অধিদপ্তর কার্যালয় সহকারী পরিচালক শোয়েব মোহাম্মদ শোয়াইব, প্রসিকিউটর মোঃ আসিফ আলম পরিদর্শক, পুলিশের টিম ও সাংবাদিক বৃন্দগণ।
সকাল ১১ টায় মিরপাড়া আক্তার হোসেনের মা বিক্রস টিনের চিমনি ইটভাটায় সম্পূর্ণ ভেঙ্গে দেওয়া হয়। এরপর মাগুরা পৌরসভার ১ নং ওয়ার্ডের কাশিনাথপুর মোঃ খলিলুর রহমানের শাপলা ব্রিকসে ৪ লাখ টাকা জরিমানা ও ৩ সারি কাঁচা ইট ধ্বংস করা হয়। হাজরাপুর ইউনিয়নের সাইত্রিশ-ইছাখাদায় মোঃ মিজানুর রহমানের মোল্লা বিক্রস ইটভাটায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা ও কাঁচা ইট ধ্বংস করা হয়। পৌরসভার ইটখোলা বাজারে মোঃ আনিমুল ইসলামের নিউ সোনালী ব্রিকস ইটভাটায় ৪ লাখ টাকা জরিমানা করা হয়। বগিয়া ইউনিয়নের পাতুড়িয়া খোকন মিয়ার এম এম কে বি ইটভাটায় ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং পাতুড়িয়া শুকুর বিশ্বাসের এম আর এস ব্রিকস ইটভাটার চিমনি আগে থেকে ফেলানো ছিলো। মোবাইল কোর্ট পরিচালনা করা হয় অবৈধ সমিল ও জলন্ত ইটের গাদা ও কাঁচা ইট ধ্বংস করা হয়।
খুলনা বিভাগীয় কার্যালয় নির্বাহী ম্যাজিস্ট্রেট মমতাজ বেগম বলেন, মাগুরা সদর উপজেলায় পরিবেশ অধিদপ্তর ৬ টি ইটভাটায় অভিযান পরিচালনা করে ৪ টি ইটভাটায় ১৩ লাখ টাকা জরিমানা ও ২ টি ড্রাম চিমনি ইটভাটা সম্পূর্ণ ধ্বংস করা হয়। আর এই অভিযান সামনে মহম্মদপুর উপজেলার অবৈধ ইটভাটায় পরিচালনা করা হবে এবং এই অভিযান নিয়মিত অব্যাহতি থাকবে। তিনি আরও বলেন, মাগুরা জেলার অবৈধ ইটভাটায় উপজেলা নির্বাহী অফিসার ও এসিল্যান্ড নিয়মিত ভাবে মোবাইল কোর্ট পরিচালনা করবেন।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page