April 4, 2026, 10:17 pm
শিরোনামঃ
সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের জয়ে স্পিকারের অভিনন্দন জুলাই সনদ নিজেই স্বতন্ত্র ও স্বকীয় এবং কার্যকরী : আইনমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনা হৃদয়ে ধারণ করে দেশকে নতুনভাবে গড়ে তুলতে হবে : স্থানীয় সরকার মন্ত্রী হাম টিকাদান কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য সচিব খুলনায় চোর সন্দেহে গণপিটুনিতে যুবক নিহত সুনামগঞ্জে ফেসবুকে কমেন্ট করার জেরে সংঘর্ষে ২০ জন আহত যুদ্ধবিমান ঠেকাতে নতুন অ্যাম্বুশ কৌশল ইরানের সৌদির মার্কিন দূতাবাসে হামলা চালিয়েছে ইসরায়েল : আইআরজিসি মধ্যপ্রাচ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন পুতিন ও এরদোয়ান ১৪ এপ্রিল টাঙ্গাইল থেকে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাগুরা জেলা পরিষদের অর্থায়নে অসচ্ছল শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল ও শিক্ষা সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে এ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

এ সময় ৩৮টি বিদ্যালয়ের ২৭০ জন শিক্ষার্থী এ সহায়তা পায়। এর মধ্যে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১৫০ জন শিক্ষার্থীকে স্কুলব্যাগ ও টিফিন বক্স, মাধ্যমিক বিদ্যালয়ের ৯০ জন শিক্ষার্থীকে ব্যাগ, টিফিন বক্স ও জুতা এবং ৩০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. আব্দুল কাদের, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসিবুল হাসান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহিম এবং প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুজ্জামান খানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

অনুষ্ঠানে প্রধান নির্বাহী কর্মকর্তা হাসিনা মমতাজ বলেন, গাছকে যেমন যত্নে পরিচর্যা করলে সুন্দর ফুল ও ফল পাওয়া যায়, তেমনি শিক্ষার্থীদের যত্নে গড়ে তুললে তারা ভবিষ্যতে দেশের সম্পদে পরিণত হবে।

জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম বলেন, এই শিক্ষার্থীরাই একদিন দেশের হাল ধরবে। তারা যেন সুনাগরিক হিসেবে গড়ে ওঠে এবং পড়াশোনার মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা সে আশা করি।

অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি এবং প্রতিষ্ঠানের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page