September 28, 2026, 1:51 am
শিরোনামঃ
কৃষকরা দেশের শ্রেষ্ঠ মানুষ : রাষ্ট্রপতি সংবিধান সংশোধনের প্রক্রিয়ায় বিরোধী দলের অংশগ্রহণ চায় সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের ভাণ্ডার রয়েছে : স্বাস্থ্যমন্ত্রী খুব শিগগিরই সুপেয় পানির জন্যও যুদ্ধে নামতে হতে পারে : পানিসম্পদমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা ; বিজিবির বাধায় ব্যর্থ রাজশাহীতে টাকা ভাংতি না দেওয়ায় মুদি দোকানিকে কুপিয়ে হত্যা হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন আটকের দাবি করলো ইরান সন্ত্রাসের বিরুদ্ধে যেকোনো অভিযানের জন্য আমরা প্রস্তুত : ভারতের প্রতিরক্ষামন্ত্রী আন্তর্জাতিক সম্প্রদায়ের বিবেকের পরীক্ষা হলো ফিলিস্তিন : ইন্দোনেশিয়া ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন
এইমাত্রপাওয়াঃ

মাগুরা প্রেসক্লাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাউন্ড সিষ্টেম প্রদান

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা প্রেসক্লাবে সাউন্ড সিষ্টেম প্রদান করেছে জামায়েতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখা। শনিবার ২৪ আগস্ট সন্ধ্যা ৭.১৫ টার সময় জামায়েতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখার নায়েবে আমির অধ্যাপক এম বি বাকের, সেক্রেটারী অধ্যাপক সাইদ আহম্মেদ বাচ্চু মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাংবাদিক সাইদুর রহমান ও সাধারন সম্পাদক সাংবাদিক শফিকুল ইসলাম শফিকের কাছে সাউন্ড সিস্টেম হস্তান্তর করেন। এই সময় জামায়েত ইসলামী নেতা মাওলানা মাহবুবুর রহমানসহ মাগুরা প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এই সাউন্ড সিস্টেম দেওয়ার জন্য মাগুরা প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ জামায়াত ইসলামী নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ জানিয়েছেন। মাগুরা প্রেসক্লাবের মিলনায়তনে নতুন সাউন্ড সিষ্টেম ছিল না। ফলে অনুষ্ঠান বা সভা সমাবেশ করতে অসুবিধা হতো। এটা জানার পর প্রেসক্লাবের আহবানে সাড়া দিয়ে জামায়েতে ইসলামী বাংলাদেশ মাগুরা জেলা শাখা মাগুরা প্রেসক্লাবকে এই নতুন অত্যাধুনিক ডিজিটাল  সাউন্ড সিস্টেম উপহার প্রদান করেন। সাউন্ড বক্স, মাইক সেট ও মাউথ মাইক্রোফোন ছিলো।

আজকের বাংলা তারিখ



Our Like Page