August 8, 2026, 3:25 am
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

মাগুরা সদর ও শ্রীপুর উপজেলার ১ম ধাপ উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা জেলা নির্বাচন অফিস মিলনায়তনে প্রার্থীদের মাঝে ৬ষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে প্রতীক বিতরণ করেন জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মো: মাসুদুর রহমান। মঙ্গলবার ২৩ এপ্রিল সকাল ১০ টার সময় উপজেলা সহকারি নির্বাচন অফিসার মো: শরিফুল ইসলাম এবং সদর ও শ্রীপুর উপজেলার প্রতিদ্বন্দ্বিরা উপস্থিত ছিলেন। এ সময় ২৪ জনকে চুড়ান্ত প্রার্থীরা করা হয়।
সদর উপজেলার চেয়ারম্যান পদের প্রার্থী মাগুরা জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক রানা আমীর ওসমানকে মোটর সাইকেল, প্রচার-প্রকাশনা সম্পাদক মো: রেজাউল ইসলামকে হেলিকাপ্টার, মীর আব্দুল কুদ্দুসকে ঘোড়া, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: জাহাঙ্গীর হোসেনকে আনারস, জেলা আওয়ামীলীগের উত্তম কুমার বিশ্বাসকে দোয়াত-কলম প্রতীক বরাদ্দ করা হয়।


অন্যদিকে ভাইস চেয়ারম্যান পদের প্রার্থী আওয়ামীলীগ নেতা বাহারুল ইসলামকে টিউবওয়েল, আপেল মাহমুদকে মাইক এবং জেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক সমুন কুমার ঘোষকে উড়োজাহাজ প্রতীক বরাদ্দ করা হয়।
এই উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী মোছাঃ সোনিয়া সুলতানাকে কলস, রুখসানা ইয়াসমিন নাজুকে ফুটবল, মিনতী রানী দত্তকে পদ্মফুল ও শারমিন আক্তার রোজীকে হাঁস প্রতীক বরাদ্দ করা হয়।
অন্যদিকে শ্রীপুর উপজেলায় চেয়ারম্যান পদপ্রার্থী শরিয়াতউল্লাহ হোসেন মিয়া রাজনকে মোটর সাইকেল, এম এম মোতাসিম বিল্লাহকে ঘোড়া, মিয়া মাহমুদুল গণিকে দোয়াত-কলম ও খোন্দকার আসরার এলাহীকে আনারস প্রতীক বরাদ্দ করা হয়।
এই উপজেলায় ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বাবুল রেজাকে টিউবওয়েল, প্রান্ত কুমার চাকীকে উড়োজাহাজ, কাজী জালাল উদ্দিনকে তালা, মো: আলীনুর রহমানকে টিয়াপাখি, খাইরুল আলমকে চশমা, মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী নারগিস সুলতানা ফুটবল, জোয়ারদার স্বর্ণালীকে কলস ও কৃষ্ণা রাণী দাসকে হাঁস প্রতীক বরাদ্দ করা হয়।
এ সময় জেলা নির্বাচন অফিসার ও রির্টানিং অফিসার মাসুদুর রহমান বলেন, মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনে চুড়ান্ত ২৪ জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ করা হলো। নির্বাচনের আচারণ বিধি সংক্রান্ত সকল বিষয় প্রার্থীদের অবহিত করা হয়।
মঙ্গলবার দুপুর ২ টার পর থেকে প্রার্থীরা নিজ নিজ এলাকায় রাত ৮টা পর্যন্ত মাইকে প্রচার চালাতে পারবে ও ৫ জনের বেশি লোক নিয়ে প্রচার-প্রচারণা বা গণ সংযোগ করতে পারবে না।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page