September 19, 2026, 6:33 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে পুলিশসহ ১০ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে দুই পুলিশসহ আহত হয়েছেন অন্তত ১০জন।
সোমবার রাত ৯টার দিকে মাদারীপুর পৌরসভার ৭নং ওয়ার্ডের পাকদী এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ।

পুলিশ ও ভুক্তভোগীরা জানায়, ওই এলাকার জামাল মৃধার সাথে শাহাদাৎ হাওলাদারের আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে উভয়পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায় উভয়পক্ষ। সংঘর্ষে ২০টিরও বেশি বসতঘর ও দোকানপাট ভাংচুর-লুটপাটের অভিযোগ ওঠে।  খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে ফাঁকাগুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। সংঘর্ষে দুই পুলিশসহ আহত হয় অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।

ক্ষতিগ্রস্থ রেখা বেগম বলেন, হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে একদল দুর্বৃত্ত হামলা চালায়। বাঁধা দিতে এলে বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।’

স্থানীয় ইমদাদুল হক বলেন, ‘আমরা কোন দলবল করিনা। অথচ আমার একটি প্রাইভেটকার ও বসতঘর ভাংচুর করেছে। আমি এই ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

পাকদী এলাকার মুদি দোকানী নাহিদ খলিফা বলেন, আমার দোকান থেকে সবকিছু মালামাল লুট করে নিয়ে গেছে। ক্যাশবাক্স থেকে নগদ টাকাও লুট করে নেয় তারা। এই ঘটনায় ক্ষতিপূরনের পাশাপাশি বিচার দাবি করছি।’

মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম জানান, জামাল মৃধার সাথে শাহাদাৎ হাওলাদারের মধ্যে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। রাতে তাদের লোকজনের মাঝে একটি অনুষ্ঠান থেকে পাওয়া টাকা-পয়সা ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হয়। পরে অস্ত্রশস্ত্র নিয়ে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে অতিরিক্ত পুলিশ দিয়ে পরিস্থিতি মোকাবেলার চেষ্টা করে। টিয়ারশেল ও ফাঁকা গুলি নিক্ষেপ করে পুলিশ। দুইপক্ষের ইটপাটকেলের আঘাতে দুই পুলিশ সদস্যও আহত হয়েছে। ঘটনাস্থল থেকে একজনকে আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page