September 18, 2026, 2:14 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় হাতবোমা বিস্ফোরণ ও টেঁটাবিদ্ধ হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ডাসার উপজেলার খাতিয়াল গ্রামে দফায় দফায় এ সংঘর্ষ হয়। পরে আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ডাসারের খাতিয়াল এলাকার সিরাজ মল্লিক ও এমদাদ খানের বিরোধ চলে আসছে। এরই জেরে আজ সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকটি হাতবোমাও বিস্ফোরণের ঘটনা ঘটনা। সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে ডাসার থানা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে সিরাজ মল্লিক বলেন, আমার লোকজন তাদের বাড়ির ওপর দিয়ে হেঁটে রাস্তায় উঠছিল। এ সময় এমদাদ খানের লোকজন আমাদের লোকজনের ওপর হামলা চালায়। আমরা এর বিচার চাই।

তবে এমদাদ খান বলেন, আমাদের লোকজন এ ঘটনার সঙ্গে জড়িত নয়। তারা নিজেরাই মারামারি করে আমাদের ওপর দোষ চাপাচ্ছে। আমরা প্রশাসনের কাছে এর সঠিক বিচার চাই।

ডাসার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান জানান, সংঘর্ষের ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। এছাড়া বেশ কয়েকটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

 

 

 

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page