April 9, 2026, 10:56 am
শিরোনামঃ
পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী সরকারের ৪২ দিনে কোনো ক্রসফায়ার বা গুমের ঘটনা ঘটেনি : আইনমন্ত্রী দেশের রেল নেটওয়ার্ক সম্প্রসারণের কাজ চলছে : রেলপথ মন্ত্রী শান্তিপূর্ণ নির্বাচন দেখাতে চাই : সিইসি নারায়ণগঞ্জের ঝুট ব্যবসার দখলের জেরে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে‌ ২ জন গুলিবিদ্ধ কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ সড়ক থেকে যুবকের ৩ টুকরো মরদেহ উদ্ধার লেবাননে ইসরাইলি হামলায় ইরানের হুঁশিয়ারি যুদ্ধবিরতিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন মাখোঁ হরমুজ প্রণালীতে চলাচলকারী জাহাজগুলোর জন্য বিকল্প নৌপথ ঘোষণা করলো ইরান ইরান ইউরেনিয়াম না দিলে জোর করে নিয়ে নেওয়া হবে : যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে ইন্টারনেটে জুয়া খেলার টাকার জন্য বৃদ্ধাকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইন্টারনেটে জুয়া খেলার টাকা জোগারের জন্য স্বর্ণালংকার ছিনতাই করতে গিয়ে এক বৃদ্ধাকে হত্যা করা হয়, এমনটাই স্বীকারোক্তি দিয়েছে আটক যুবক। মাদারীপুরে বস্তাবন্দি লাশ উদ্ধারের ঘটনার রহস্য উদঘাটন করে আসামিকে গ্রেফতার করেছে শিবচর থানা পুলিশ।

গ্রেফতারের পরে পুলিশের কাছে ও ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকারোক্তি দিয়েছে যুবক।

শুক্রবার রাতে মাদারীপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম জানান, গত ১২ জানুয়ারি দুপুরে নিজ বাড়ি থেকে ছেলেকে বিকাশে টাকা পাঠানোর জন্য পাশের ছোট কুতুবপুর বাজারে যায় ৭০ বছর বয়সী ফজিলাতুন্নেছা। এরপর তার আর কোন খোঁজ পাওয়া যায়নি।
এ ব্যাপারে শিবচর থানায় একটি সাধারণ ডায়েরি করে স্বজনরা। নিখোঁজের ১০ দিন পর ২২ জানুয়ারি বুধবার বিকেলে স্থানীয়রা বাড়ির পাশের হোগলার মাঠে পাতা আনতে গেলে একটি বস্তার মুখ রশি বাঁধা অবস্থায় দেখলে সন্দেহ হয়। পরে থানা পুলিশকে খবর দেন স্থানীয়রা।

পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে।

এই ঘটনায় নিহতের নিহতের মেয়ে রেখা আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে শিবচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বৃদ্ধার খুনের ঘটনাটি ছিল ক্লুলেস একটি ঘটনা। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় বৃহস্পতিবার রাতে নিজবাড়ি থেকে সোহাগ হাওলাদারকে গ্রেফতার করে পুলিশ।

উদ্ধার করা হয় নিহতের সাথে থাকা মোবাইল ফোন, স্বর্ণের চেইন ও কানের দুল। পরে সোহাগকে শুক্রবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম আরও জানান, ইন্টারনেটে জুয়ায় আসক্ত ছিল সোহাগ। জুয়ার টাকার প্রয়োজন হলে বৃদ্ধা ফজিলাতুন্নেছাকে সহজ টার্গেট বানায়। আগে থেকে ওঁৎ পেতে থাকে সোহাগ। বৃদ্ধা আসলে পেছন থেকে তাকে অজ্ঞান করার জন্য গলায় রশি পেচিয়ে চাপ দিয়ে ধরে। এতে শ্বাসরোধ হয়ে বৃদ্ধার মৃত্যু হয়।

সেই মুহূর্তে বৃদ্ধার গলায় থাকা স্বর্ণের চেইন, কানের দুল ও হাতের বাটন মোবাইলটি নিয়ে পালিয়ে যায় সোহাগ। পরদিন আবার এসে বৃদ্ধার লাশটি বস্তাবন্দি করে পাশের একটি জঙ্গলে ফেলে দেয়।

পুলিশের কাছে স্বীকারোক্তির পর ১৬৪ ধারায় ম্যাজিস্ট্রেটের কাছেও স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে আসামি সোহাগ। মামলার পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে বলেও জানান তিনি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page