September 18, 2026, 11:00 pm
শিরোনামঃ
সার্ক পুনরুজ্জীবনে ভুটানের সহযোগিতা চাইলেন দুই মন্ত্রী দেশের চিকিৎসা ব্যবস্থায় সার্জন-অধ্যাপক থাকলেও ভিশনারি প্ল্যানিং নেই : সমাজকল্যাণ মন্ত্রী অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কেউ অর্থপাচারের সঙ্গে জড়িত থাকলে শক্ত পদক্ষেপ গ্রহণের হুঁশিয়ারি সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি কুমিল্লায় ট্রাকচালকে পিটিয়ে হত্যার অভিযোগে ৩ জন আটক ফেনীতে গ্রিল কেটে ঘরে ঢুকে প্রবাসীকে কুপিয়ে জখম ; সোনাসহ নগদ টাকা লুট ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৩৭ হামলা চালালো সৌদি আরব ভেনেজুয়েলার ৪ বিলিয়ন ডলারের সোনার মজুত সরিয়ে নেওয়া হবে যুক্তরাষ্ট্রে সৌদির নিরাপত্তায় যেকোনো পর্যায়ে যেতে প্রস্তুত পাকিস্তান যশোরের শার্শায় মাদকবিরোধী অভিযানে ৪ হাজার পিস ইয়াবাসহ মা ছেলে আটক
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে কিশোরকে ডেকে নিয়ে হাত কেটে ফেললো দুর্বৃত্তরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুর সদর উপজেলার কুকরাইল এলাকায় মোবাইল ফোনে ডেকে নিয়ে সাইফুল বেপারী (১৫) নামে এক কিশোরকে কুপিয়ে একটি হাত কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ সময় ফয়সাল ব্যাপারী নামে আরেক যুবক ওই কিশোরকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়। রবিবার (১৮ জুন) রাতে এ ঘটনা ঘটে।

সাইফুল ছয়না এলাকার দুলাল ফকিরের ছেলে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, রবিবার রাতে মোবাইল ফোনে কল পেয়ে ঘর থেকে বের হয়ে যায় সাইফুল। কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা তার খোঁজ করে পাননি। পরে ছয়না এলাকার পুকুর পাড়ে সাইফুল ও ফয়সালকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হওয়ায় ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান কর্তব্যরত চিকিৎসক।

মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক রিয়াজ মাহমুদ বলেন, ‘কুকরাইল থেকে একজন রোগী এসেছিল। তার একটি হাত বিচ্ছিন্ন। আরেকজনের অবস্থাও ভালো ছিল না। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাতেই ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।’

এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘বিষয়টি শুনে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে। পরিবার থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবো।’

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page