September 7, 2026, 8:35 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে কুপিয়ে ব্যবসায়ীর হাতের কবজি বিচ্ছিন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আধিপত্য বিস্তারকে কেন্দ্র বিপ্লব মৃধা (৪০) নামে এক ব্যবসায়ীর ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। শনিবার (৬ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে মাদারীপুরের চরমুগরিয়া মহাবিদ্যালয়ের সামনে ঘটে এ ঘটনা।

গুরুতর আহত অবস্থায় বিপ্লব মৃধাকে প্রথমে মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

আহত বিপ্লব মৃধা মাদারীপুর সদর উপজেলার চরখাগদি এলাকার বজলু মৃধার ছেলে। তিনি একটি কোম্পানির স্থানীয় ডিলার বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের চরখাগদি গ্রামের বিপ্লব মৃধার সঙ্গে একই এলাকার খবির খানের ছেলে আকাশ খানের দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে বেশ কিছুদিন আগে বিপ্লবের লোকজন আকাশকে কুপিয়ে আহত করেন।

এ ঘটনার জেরে শনিবার দুপুরে মাদারীপুরের চরমুগরিয়া মহাবিদ্যালয়ের সামনে বিপ্লবকে একা পেয়ে আকাশ খানের লোকজন হামলা করেন। এসময় কুপিয়ে বিপ্লবের ডান হাতের কবজি বিচ্ছিন্ন করে ফেলা হয়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে দ্রুত পালিয়ে যান হামলাকারীরা।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। এসময় পুলিশ হামলায় ব্যবহৃত একটি দা ও একটা চাকু উদ্ধার করে।

বিপ্লব মৃধার স্ত্রী লাবণ্য আক্তার বলেন, আকাশ খান ও তার লোকজন এ ঘটনা ঘটিয়েছেন। তারা আমার স্বামীকে পঙ্গু বানিয়ে দিলো। আমি অপরাধীদের কঠিন বিচার চাই।

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. মো. মোস্তাফিজুর রহমান বলেন, বিপ্লব মৃধাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, প্রাথমিকভাবে জেনেছি পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িতরা সবাই পালিয়ে গেছেন। তাদের ধরতে পুলিশের অভিযান চলছে।
এদিকে ঘটনার পর থেকে আকাশ খান পলাতক থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page