September 19, 2026, 6:35 pm
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগে  স্বামী-স্ত্রী আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের রাজৈরে গোবিন্দ রায় (৪৫) এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। সোমবার (৮ মে) রাত ৩টার দিকে উপজেলার পূর্ব নাগরদি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গোবিন্দ রায় উপজেলার হোসেনপুর ইউনিয়নের গোয়ালবাথান এলাকার তারাপদ রায়ের ছেলে।

আটককৃতরা হলেন, পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালো (৫০) ও তার স্ত্রী বিথি মালো (৪৫)।

জানা যায়, সোমবার রাতে রাজৈরের পূর্ব নাগরদি এলাকার সুকদেব মালো ও তার স্বজনরা গোবিন্দ রায়কে চুরির অপবাদে আটক করে। এ সময় বেধড়ক মারধর করায় ঘটনাস্থলেই গোবিন্দের মৃত্যু হয়। পরে নিহতের লাশ ঘটনাস্থল থেকে কয়েকশ’ মিটার দূরে সড়কের পাশে ফেলে রেখে যায় অভিযুক্তরা। মঙ্গলবার ভোরে খবর পেয়ে পুলিশ  নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

রাজৈর থানার ওসি মো. আলমগীর হোসেন বলেন, এ ঘটনায় সুকদেব মালো ও তার স্ত্রী বিথিকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। বাকিদের ধরতে অভিযান চলছে। খুব দ্রুত জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page