September 7, 2026, 12:26 pm
শিরোনামঃ
সংঘাত ও প্রতিশোধ নয় বরং সহনশীল রাজনীতির দিকে দেশকে নিয়ে যেতে হবে : রাষ্ট্রপতি রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস জাপানের একজন ডেপুটি ও দুজন সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ এক উপজেলার সব ইউনিয়ন পরিষদের ভোট একসঙ্গে হবে : ইসি সচিব ‘রাজশাহীতে দেশবাসী তৈরি হও’ স্লোগানে যুবলীগের মিছিল যশোরে যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার সৌদি আরবে এক সপ্তাহে ১৪ হাজারের বেশি অভিবাসী আটক জ্বালানি তেল কিনতে মার্কিন নিষেধাজ্ঞার পর এবার রাশিয়ার তোপের মুখে ভারত  দক্ষিণ কোরিয়াকে ইরানের হুঁশিয়ারি ; যুক্তরাষ্ট্রের পাশে দাঁড়ালে কোনো ছাড় নয় দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে বৃদ্ধের মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরের কালকিনিতে পুত্রবধূর করা মামলায় পুলিশের তাড়া খেয়ে পালাতে গিয়ে মোতালেব ঘরামী (৬০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার রাতে পুলিশ আসামিদের ধরতে মোতালেব ঘরামীর বাড়িতে অভিযান চালায়। এসময় তার ছেলেদেরকে পুলিশ আটক করলেও মোতালেব ঘরামী কৌশলে দৌড়ে পালিয়ে যায়।

পুলিশ চলে যাবার পর পশ্চিম মিনাজদী এলাকার গিয়াসউদ্দিন সরদারের বাড়ির সামনে মোতালেবের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী। নিহত মোতালেব ঘরামী কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের পশ্চিম মিনাজদী গ্রামের বাসিন্দা।

ধারণা করা হচ্ছে, পুলিশের হাত থেকে পালাতে গিয়ে ভয়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মোতালেব ঘরামী মারা যান।

এ ব্যাপারে পুলিশ জানায়, নিহত মোতালেব ঘরামী ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। তবে আসামিদের ধরতে গিয়ে নিহত ওই ব্যক্তির সঙ্গে পুলিশের কোন সাক্ষাৎ হয়নি। পুলিশ গিয়ে তাকে বাড়িতেও পায়নি। তাই ওই ব্যক্তির মৃত্যুর বিষয়ে পুলিশ কিছু জানেনা।

এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, নিহতের ছেলে জুলহাস ঘরামীর স্ত্রী ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়নের দক্ষিণ ভাউতলী এলাকার ছোরপান সরদারের মেয়ে জিয়াসমিনের করা একটি যৌতুক মামলায় মোতালেব ঘরামীসহ তার তিন ছেলেকে আসামি করা হয়।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page