September 7, 2026, 7:11 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে পানিতে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মাদারীপুরে পুলিশের ধাওয়া খেয়ে শকুনী লেকের পানিতে ডুবে কোটা বিরোধী আন্দোলনের ১ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিসের একটি দল লেক থেকে ওই শিক্ষার্থীর লাশ উদ্ধার করে মাদারীপুর সদর মডেল থানায় পাঠিয়েছে।

বৃহস্পতিবার সকাল থেকে কোটা বিরোধী শিক্ষার্থীরা মাদারীপুরে প্রধান প্রধান সড়ক অবরোধ করে। এসময় শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগ ও পুলিশের দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা।

পুলিশ ধাওয়া দিয়ে শিক্ষার্থীদের লেকের পাড়ে নিয়ে যায়। এক পর্যায়ে পুলিশ লাঠিচার্জ করলে শিক্ষার্থীরা লেকের পানিতে লাফিয়ে পড়তে থাকে। সবাই বিভিন্ন স্থান দিয়ে লেক থেকে উঠতে পারলেও এক শিক্ষার্থী নিখোঁজ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে শিক্ষার্থীকে উদ্ধারের কাজ শুরু করে।

প্রায় ১ ঘন্টা পর শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে ফায়ায় সার্ভিসের দলটি।

নিহত শিক্ষার্থীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

এখন পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় ছাত্রলীগ, পুলিশ ও কোটা বিরোধী আন্দোলনের শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ চলছে। পুলিশ টিয়ার সেল ও রাবার বুলেট ছুড়ছে। আন্দোলনরত শিক্ষার্থীরা ইট-পাটকেল মেরে তাদের হামলার পাল্টা জবাব দিচ্ছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page